এক্সপ্লোর

North and South Dinajpur Weather Update: কুয়াশার সঙ্গে শীতের মেজাজ ! আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?

Weather Update: নভেম্বরের প্রায় মাঝেই বদলে যাচ্ছে আবহাওয়া। কুয়াশার সঙ্গে সকাল থেকেই দোসর হচ্ছে শীত। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ দিনভর পরিষ্কার আকাশ দেখা যাবে উত্তর দিনাজপুরে।

Weather Update: নভেম্বরের প্রায় মাঝেই বদলে যাচ্ছে আবহাওয়া। কুয়াশার সঙ্গে সকাল থেকেই দোসর হচ্ছে শীত। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ দিনভর পরিষ্কার আকাশ দেখা যাবে উত্তর দিনাজপুরে। সকাল ৬টার আবহাওয়া বলছে, বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯৪ শতাংশ। ঘণ্টায় ৩ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তবে তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে।

South Dinajpur Weather update:  একই পরিস্থিতি হতে পারে দক্ষিণেও। সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা যাবে জেলায়। সেই ক্ষেত্রে হিমেল হাওয়ার সাক্ষী থাকবে দক্ষিণ দিনাজপুরবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সকাল ৬টার পরই ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে জেলার তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ২ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৮ শতাংশ। হাওয়া অফিস বলছে, সকাল-রাতে ঠান্ডার অনুভূতি হবে জেলায়। এখানেও সকালের দিকে কুয়াশা দেখা যাবে।

West Bengal Weather Update:  কেমন থাকছে বঙ্গের আবহাওয়া

শীতের (Winter) অপেক্ষার মধ্যেই ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। আলিপুর (Alipore) আবহাওয়া দফতর জানিয়েছে, এ সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরে তা নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহবিদরা। সরাসরি প্রভাব না পড়লেও এ সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে। 

পাশাপাশি, এ সপ্তাহ থেকে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। জেলায় জেলায় শীতের আমেজ। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার, সিকিম, দার্জিলিং এবং কালিম্পং, তিন পার্বত্য শহরে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের উঁচু এলাকায় সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পারদ নামবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) জানিয়ছে, বঙ্গে শীত আসতে খুব বেশি দেরি নেই। ইতিমধ্যে মিঠে রোদের সঙ্গে হিমেল পরশে শীতের আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে, যা সপ্তাহের শেষে আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস। পাশাপাশি কমতে পারে তাপমাত্রাও। জাঁকিয়ে শীত না পড়লেও পরের সপ্তাহ থেকে শীতের (Winter Forecast) শিরশিরানি বেশ টের পাওয়া যাবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকেই কমবে তাপমাত্রা ।দক্ষিণবঙ্গে (South Bengal) চলতি সপ্তাহে বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। দু -এক দিনের মধ্য়ে জাঁকিয়ে শীত না পড়লেও, সকাল-সন্ধেয় হালকা ঠান্ডার (Winter) আমেজ থাকবে বিভিন্ন জেলায় (District Weather Update)।  

 

সেরা শিরোনাম

News Live Updates: বারুইপুরের পর গাইঘাটা, 'ধর্ষণ'-খুনে এনকাউন্টারে মৃত্য়ু ধৃতের, ঠিক কী ঘটেছিল ?
বারুইপুরের পর গাইঘাটা, 'ধর্ষণ'-খুনে এনকাউন্টারে মৃত্য়ু ধৃতের, ঠিক কী ঘটেছিল ?
Malda News: ভোটে প্রতিশ্রুতি দিলেও রাস্তা হয়নি, অসুস্থ রোগীকে কোনক্রমে খাটিয়ায় তুলে হাসপাতালে গ্রামবাসীরা
ভোটে প্রতিশ্রুতি দিলেও রাস্তা হয়নি, অসুস্থ রোগীকে কোনক্রমে খাটিয়ায় তুলে হাসপাতালে গ্রামবাসীরা
News Live : কলকাতায় পুরভোটের আগে সর্বদল বৈঠক, কারা কারা থাকছেন
কলকাতায় পুরভোটের আগে সর্বদল বৈঠক, কারা কারা থাকছেন
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget