North and South Dinajpur Weather Update: ভ্যাপসা গরমে অস্বস্তি ? আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: দিনভর জেলার বেশিরভাগ অংশে থাকবে মেঘ। দুপুর ও সন্ধ্যের পরে হালকা বৃষ্টি হতে পারে কিছু জায়গায়।

Weather Update: দিনভর জেলার বেশিরভাগ অংশে থাকবে মেঘ। দুপুর ও সন্ধ্যের পরে হালকা বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কয়েকটি জায়গায়। তবে সারাদিন জুড়ে বৃষ্টির সম্ভাবনা কম উত্তর দিনাজপুরে। এদিন বেলা এগারোটার পরই তাপমাত্রা ছুঁয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে আদ্রতা বৃদ্ধির সঙ্গে এই তাপমাত্রা আরও বাড়তে পারে। আজ সকালে বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৬৫ শতাংশ। জেলায় বাতাস বইছে ঘণ্টায় ১১ কিলোমিটার বেগে।
South Dinajpur Weather update: একই অবস্থা দক্ষিণের। সারাদিন মেঘাচ্ছন থাকবে জেলার আকাশ। সন্ধ্যের পর কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বেলা ১১ টার আবহাওয়া বলছে দক্ষিণে (South Dinajpur) বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৬৬ শতাংশ। সকালেই জেলার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ১১ কিলোমিটার। রাত সাড়ে ৮টার পর হালকা বৃষ্টি হতে পারে জেলায় কয়েকটি অংশে।
আবহাওয়ার আপডেট: উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। কাল থেকেই আবহাওয়ায় বদল। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি সত্ত্বেও বর্ষার প্রথম ২ মাসে যে ঘাটতি হয়েছে তা মিটবে না বলেই মনে করছেন আবহবিদরা।
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!






















