এক্সপ্লোর

North and South Dinajpur Weather Update: রোদের সঙ্গে শুষ্ক আবহাওয়া ! আজ কেমন যাবে দুই দিনাজপুরের ওয়েদার ?

Weather Update: রাতারাতি বদলে গেল জেলার আপেক্ষিক আদ্রতার পরিমাণ। ৯০ থেকে একদিনে ৬০-এ চলে এল উত্তর দিনাজপুরর আদ্রতা।

Weather Update: রাতারাতি বদলে গেল জেলার আপেক্ষিক আদ্রতার পরিমাণ। ৯০ থেকে একদিনে ৬০-এ চলে এল উত্তর দিনাজপুরর আদ্রতা। ফলে রবিবাসরীয় সকালে কড়া রোদের সঙ্গে সাক্ষী থাকবে শুষ্কতা। এদিনও কুয়াশার সঙ্গে সকাল থেকেই দোসর হয়েছে শীত। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ দিনভর পরিষ্কার আকাশ দেখা যাবে উত্তর দিনাজপুরে। সকাল ১০টার আবহাওয়া বলছে, বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ কমে দাঁড়িয়েছে ৬৪ শতাংশ। ঘণ্টায় ৩ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তবে আজ বেলার দিকে গরম বাড়লেও আদ্রতাজনিত অস্বস্তি কম হবে জেলায়।

South Dinajpur Weather update: একই পরিস্থিতি হতে পারে দক্ষিণেও। সকাল থেকেই আদ্রতা কমেছে দক্ষিণে। এদিনও পরিষ্কার আকাশ দেখা যাবে জেলায়।  সেই সঙ্গে শীতের সাক্ষী থাকবে দক্ষিণ দিনাজপুরবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সকাল ১০টার পরই ২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে জেলার তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ২ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ কমে দাঁড়িয়েছে ৫৫ শতাংশ। হাওয়া অফিস বলছে, সকাল-রাতে ঠান্ডার অনুভূতি হবে জেলায়। এখানেও সকালের দিকে কুয়াশা দেখা যাবে।

West Bengal Weather Update:  কেমন থাকছে বঙ্গের আবহাওয়া

শীতের (Winter) অপেক্ষার মধ্যেই ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। আলিপুর (Alipore) আবহাওয়া দফতর জানিয়েছে, এ সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরে তা নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহবিদরা। সরাসরি প্রভাব না পড়লেও এ সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে। 

পাশাপাশি, এ সপ্তাহ থেকে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। জেলায় জেলায় শীতের আমেজ। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার, সিকিম, দার্জিলিং এবং কালিম্পং, তিন পার্বত্য শহরে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের উঁচু এলাকায় সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পারদ নামবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) জানিয়ছে, বঙ্গে শীত আসতে খুব বেশি দেরি নেই। ইতিমধ্যে মিঠে রোদের সঙ্গে হিমেল পরশে শীতের আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে, যা সপ্তাহের শেষে আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস। পাশাপাশি কমতে পারে তাপমাত্রাও। জাঁকিয়ে শীত না পড়লেও পরের সপ্তাহ থেকে শীতের (Winter Forecast) শিরশিরানি বেশ টের পাওয়া যাবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকেই কমবে তাপমাত্রা ।দক্ষিণবঙ্গে (South Bengal) চলতি সপ্তাহে বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। দু -এক দিনের মধ্য়ে জাঁকিয়ে শীত না পড়লেও, সকাল-সন্ধেয় হালকা ঠান্ডার (Winter) আমেজ থাকবে বিভিন্ন জেলায় (District Weather Update)।  

 

সেরা শিরোনাম

CPIM Book Stall: কী করে এদের বইয়ের স্টল খুলতে দেওয়া সম্ভব? সিপিএমের বুকস্টলে ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়া তথাগতর
কী করে এদের বইয়ের স্টল খুলতে দেওয়া সম্ভব? সিপিএমের বুকস্টলে ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়া তথাগতর
West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
CPIM Book Sale: আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর
আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর
CPM Congress Party Office Vandalised : রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?
রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget