North and South Dinajpur Weather Update: মেঘ থাকলেও বৃষ্টি হবে কি ? আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: হাওয়া অফিসের পূর্বাভাস বলছে , আজ দিনভর আংশিক মেঘাচ্ছন্ন থাকবে জেলার আকাশ। উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। তবে কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

Weather Update: হাওয়া অফিসের পূর্বাভাস বলছে , আজ দিনভর আংশিক মেঘাচ্ছন্ন থাকবে জেলার আকাশ। উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। তবে কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিন বেলা ১২ টার পরই তাপমাত্রা ছুঁয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে আদ্রতা বৃদ্ধির সঙ্গে এই তাপমাত্রা আরও বাড়তে পারে। জেলায় বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৬৮ শতাংশ। জেলায় বাতাস বইছে ঘণ্টায় ২৪ কিলোমিটার বেগে।
South Dinajpur Weather update: একই অবস্থা দক্ষিণ দিনাজপুরের। আজ দিনভর মেঘাচ্ছন থাকবে জেলার আকাশ। তবে জেলার সব অংশে এই মেঘ নাও থাকতে পারে। দুপুররে দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে। এদিন বেলা ১২ টার আবহাওয়া বলছে দক্ষিণে (South Dinajpur) বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৬৮ শতাংশ। সকালেই জেলার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ২১ কিলোমিটার। তবে সেই সেই ক্ষেত্রে গরমে অস্বস্তি বাড়তে পারে জেলায়। উত্তরে যখন এই অবস্থা, তখন দক্ষিণবঙ্গে অন্য চিত্র।
আবহাওয়ার আপডেট: শ্রাবণ শেষে গভীর নিম্নচাপের প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বৃষ্টি। কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি। উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়া বইছে। ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, ঝাড়খণ্ড থেকে ওড়িশার দিকে সরে গিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে নিম্নচাপ।
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
Before You Go
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র






















