এক্সপ্লোর

North and South Dinajpur Weather Update: মেঘ থাকলেও চড়বে পারদ ! আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?

Weather Update:  জেলার আকাশে আংশিক মেঘ থাকলেও গরম থাকতে পারে দিনভর। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, উত্তর দিনাজপুরে আজ বাড়বে তাপমাত্রা।

Weather Update:  জেলার আকাশে আংশিক মেঘ থাকলেও গরম থাকতে পারে দিনভর। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, উত্তর দিনাজপুরে আজ বাড়বে তাপমাত্রা। সারাদিন আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। তবে সেই ক্ষেত্রে বৃষ্টির দেখা নাও পেতে পারেন জেলাবাসী। এদিন সকাল ১১ টার পরই জেলার তাপমাত্রা  ছুঁয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে এই তাপমাত্রা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই জেলার বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৬৩ শতাংশ।  বাতাস বইছে ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে। হাওয়া মোরগ বলছে, আজ তাপমাত্রার পারদ বৃদ্ধির ফলে বাড়বে অস্বস্তি।  

South Dinajpur Weather update:  একই অবস্থা দক্ষিণ দিনাজপুরে। পূর্বাভাস বলছে, আজ দিনভর আংশিক মেঘাচ্ছন থাকবে জেলার আকাশ। এদিন সকাল ১১ টার আবহাওয়া বলছে দক্ষিণে (South Dinajpur) বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৬০ শতাংশ। সকালেই জেলার তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। পরে বেলায় এই তাপমাত্রা ৩৬ ছাড়িয়েছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৮ কিলোমিটার। হাওয়া অফিস জানাচ্ছে, আজ দিনভর গরম বাড়বে জেলায়। মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। সেই ক্ষেত্রে হাঁসফাঁস গরমে সমস্যা বাড়তে পারে দক্ষিণে।

West Bengal Weather অন্যদিকে রাজ্যের আবহাওয়া বলছে,  শুক্রবার নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। যার প্রভাবে বৃহস্পতি থেকে শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়।

দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রা একটু বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বেশি হবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। শুক্রবার সেই বৃষ্টি কিছুটা বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের একটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 

বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই।আগামী শুক্রবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। ওড়িশার দিকে অভিমুখ হলেও এই নিম্নচাপের শক্তি কেমন হবে তা দেখেই সতর্কবার্তা জারি করবে আবহাওয়া দফতর।

সেরা শিরোনাম

News Live Updates: ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget