এক্সপ্লোর

North and South Dinajpur Weather Update: পারদ কমবে অনেকটাই, আজ থেকেই কি শীতের প্রকোপ উত্তরে ?

Weather Update:  চলতি সপ্তাহেই নামবে ৩-৪ ডিগ্রি পারদ। শীত প্রকোপ দেখা যাবে দুই দিনাজপুরে।

Weather Update:  চলতি সপ্তাহেই নামবে ৩-৪ ডিগ্রি পারদ। শীত প্রকোপ দেখা যাবে দুই দিনাজপুরে। হাওয়া অফিস বলছে, সপ্তাহ শেষের দিকে আরও নামবে তাপমাত্রা। আজ দিনভর পরিষ্কার আকাশ দেখা যাবে উত্তর দিনাজপুরে। সকাল ৮ টার আবহাওয়া বলছে, বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৯১ শতাংশ। ঘণ্টায় ৩ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছে। আদ্রতাজনিত অস্বস্তি এখন আর দেখা যাবে না উত্তর দিনাজপুরে। তবে ঠান্ডা হাওয়ার শিরশিরানি থাকবে জেলায়।

South Dinajpur Weather update: উত্তরের মতো অবস্থা হবে দক্ষিণেও। হাওয়া অফিস বলছে, সকাল ৮টার পরই ২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে জেলার তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৩ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ শতাংশ। হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ কমতে চলেছে জেলায়। ইতিমধ্য়েই যার ইঙ্গিত পেয়েছে দক্ষিণ দিনাজপুরবাসী। তবে আগের থেকে অনেকটাই শুষ্ক হয়ে গিয়েছে জেলার আবাহাওয়া। ফলে ত্বকে তার প্রভাব দেখা যাচ্ছে। 

West Bengal Weather Update:  কেমন থাকছে বঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এরকমই থাকবে আবহাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট বজায় থাকবে। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্য জেলার তুলনায় কম থাকবে।

হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পারদ নামবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) জানিয়ছে, বঙ্গে শীত আসতে খুব বেশি দেরি নেই। ইতিমধ্যে মিঠে রোদের সঙ্গে হিমেল পরশে শীতের আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে, যা সপ্তাহের শেষে আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস। পাশাপাশি কমতে পারে তাপমাত্রাও। জাঁকিয়ে শীত না পড়লেও পরের সপ্তাহ থেকে শীতের (Winter Forecast) শিরশিরানি বেশ টের পাওয়া যাবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকেই কমবে তাপমাত্রা ।দক্ষিণবঙ্গে (South Bengal) চলতি সপ্তাহে বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। দু -এক দিনের মধ্য়ে জাঁকিয়ে শীত না পড়লেও, সকাল-সন্ধেয় হালকা ঠান্ডার (Winter) আমেজ থাকবে বিভিন্ন জেলায় (District Weather Update)।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget