এক্সপ্লোর

Weather Update: কনকনে শীতে কাঁপবে এই দুই জেলা, আজ কেমন যাবে দুই দিনাজপুরের তাপমাত্রা ?

Weather Update: পারদ নামল অনেকটাই। সোমবার সকাল থেকেই জাঁকিয়ে শীত পড়েছে উত্তর দিনাজপুরে। হাওয়া মোরগ বলছে, চলতি সপ্তাহে আরও অনেকটাই কমতে পারে তাপমাত্রা।

Weather Update: পারদ নামল অনেকটাই। সোমবার সকাল থেকেই জাঁকিয়ে শীত পড়েছে উত্তর দিনাজপুরে। হাওয়া মোরগ বলছে, চলতি সপ্তাহে আরও অনেকটাই কমতে পারে তাপমাত্রা। সঙ্গে সকাল থেকেই কুয়াশা দেখা যাবে উত্তরে। গত সপ্তাহের তুলনায় সম্প্রতি কয়েক ডিগ্রি পারদ নেমেছে দুই দিনাজপুরে। এই ধারা বজায় থাকবে চলতি সপ্তাহে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, কনকনে শীতের আমেজ পাবে জেলার মানুষ। তবে মাঝে মাঝেই কুয়াশায় আবরণে ঢাকা পড়বে জেলা। তাতে তাপমাত্রার পারদ কমায় কোনও তফাত হবে না। উল্টে বাড়তে পারে হিমেল হাওয়া।ওয়েদার রিপোর্ট বলছে, তাপমাত্রা সকালে ১৩ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। রাতের দিকে এই তাপমাত্রা ১১ ডিগ্রিতে চলে যাবে বলে আশা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস।বেলার দিকে এই তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে।  সকালে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়াতে পারে ৮৮ শতাংশ। ঘণ্টায় ৩ কিমি বেগে বইতে পারে উত্তরের বাতাস। পারদ অনেকটাই নামবে বলে আশা করছে জেলাবাসী।

South Dinajpur Weather update: একই পরিস্থিতি হতে পারে দক্ষিণ দিনাজপুরে। হাওয়া অফিস বলছে, সকালে জেলার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছে। বাতাসের গতিবেগ সকালে থাকতে পারে ঘণ্টায় ৫ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৯১ শতাংশ। সকাল থেকেই ঘন কুয়াশা দেখা যাবে দক্ষিণে। সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। তবে চিন্তা বাড়াতে পারে ঘন কুয়াশা। সঙ্গে আজ থেকেই কাঁপুনি ধরাবে কনকনে ঠান্ডা । 

উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা

• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।


দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা

• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৬  ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

সেরা শিরোনাম

News Live Blog : 'এই ধরনের অসভ্যতামি বরদাস্ত করা যায় না', বামেদের বুক স্টলে হামলায় প্রতিবাদ রাজ্যের অর্থমন্ত্রীর
'এই ধরনের অসভ্যতামি বরদাস্ত করা যায় না', বামেদের বুক স্টলে হামলায় প্রতিবাদ রাজ্যের অর্থমন্ত্রীর
West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
CPM Book Stall: 'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget