North and South Dinajpur Weather Update: ভ্যাপসা গরমে বাড়বে অস্বস্তি ! আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ সকাল থেকে হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর। তবে দুপুর হতেই বদলে যাবে আবহাওয়া।

Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ সকাল থেকে হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর। তবে দুপুর হতেই বদলে যাবে আবহাওয়া। সেখানে বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। ফলে গরমে নাজেহাল হতে পারে জেলাবাসী। আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন জেলার আকাশ। উত্তরের বহু অংশে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টার আবহাওয়া বলছে, জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৬ শতাংশ। ৮ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ২৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বেলায় এই তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ।
South Dinajpur Weather update: উত্তরের প্রভাব পড়তে পারে দক্ষিণেও। সেই ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জেলার কিছু অংশে। তবে সেই বৃষ্টি দীর্ঘক্ষণ স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। শুক্রবার সকালে জেলার বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৭ শতাংশ। সকালে জেলার তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ১০ কিলোমিটার। এখানেও বেলায় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। সেই ক্ষেত্রে গরমে অস্বস্তি বাড়বে জেলাবাসীর।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া: আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির হতে পারে। একই পরিস্থিতি হতে পারে দক্ষিণবঙ্গে। সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে কলকাতা ও পাশ্ববর্তী জেলায় বৃষ্টির পরিমাণ সপ্তাহ শেষের দিকে বাড়তে পারে।
আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন থাকবে ?
দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন থাকবে ?
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
Before You Go
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব





















