এক্সপ্লোর

Weather Update: দক্ষিণে ফিরছে শীত ! রাজ্যে তাপমাত্রা বাড়ছে এই দুই জেলায়

Weather Update: আজ শুক্রবার থেকেই বঙ্গে ফের ফেরার কথা শীতের। এক ধাক্কায় প্রায় ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। অন্তত কদিন আগে তেমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Weather Update: আজ শুক্রবার থেকেই বঙ্গে ফের ফেরার কথা শীতের। এক ধাক্কায় প্রায় ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। অন্তত কদিন আগে তেমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে উল্টো পথে হাঁটছে রাজ্যের দুই জেলা। 

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সপ্তাহের শেষে আরও ২ ডিগ্রি কমতে পারে রাজ্যের পারদ। সেই ক্ষেত্রে দুই দিনাজপুরেও পড়তে পারে শীতের প্রভাব। যদিও শুক্রবার সকালে খুব একটা হেরফের হল না উত্তর দিনাজপুরের তাপমাত্রায়। সকাল ৯ টার আগেই ১৫ ডিগ্রিতে চলে গিয়েছে তাপমাত্রা। পরিষ্কার আকাশের সঙ্গে বাড়ছে গরম । 

এক ধাক্কায় এই জেলায় ৩ ডিগ্রি বেড়ে গেছে তাপমাত্রা। আজ সকালে উত্তর দিনাজপুরে ১৩ ডিগ্রিতে ছিল পারদ। পরে যা আরও বাড়তে থাকে। হাওয়া অফিসের পূর্বাভাস জানাচ্ছে, দিনভর আকাশ পরিষ্কার থাকবে। সকালেই আজ বাতাসে আদ্রতার আপেক্ষিক পরিমাণ দাঁড়াতে পারে ৮৯ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া বইতে পারে ৫ কিমি বেগে।

হাওয়া মোরগ বলছে, কদিন ধরেই শীত কমে গিয়েছে দুই দিনাজপুরে। ৪ ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে এই পারদ কমতে পারে। তবে আগামী সপ্তাহে ফের একবার দেখা যেতে পারে শীতের দাপট। শেষবেলায় শীতের ঝোড়ো ব্যাটিং দেখা য়েতে পারে আরও একবার।  

South Dinajpur Weather update: উত্তরের পরিস্থিতি হতে পারে দক্ষিণে। তাপমাত্রার পারদ এই জেলাতেও আজ বাড়তে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, তাপমাত্রা সকালে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে । আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস।সকালে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ রয়েছে ৯৩ শতাংশ। ঘণ্টায় ৩ কিমি বেগে বইছে দক্ষিণের বাতাস। আজ পরিষ্কার আকাশ দেখা যাবে দক্ষিণে। তবে ভোগাবে আদ্রতাজনিত তাপমাত্রা। সামান্য হাঁটাহাঁটিতেই ঘাম ধরতে পারে।  

• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা

• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২২  ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
• নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

সেরা শিরোনাম

Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের
Manoj Tiwary: মনোজ তিওয়ারির কার্যালয়ে উদ্ধার ত্রাণ সামগ্রী, হকি স্টিক ও জমির দলিল, আর কী কী মজুত ছিল ?
Manoj Tiwary: মনোজ তিওয়ারির কার্যালয়ে উদ্ধার ত্রাণ সামগ্রী, হকি স্টিক ও জমির দলিল, আর কী কী মজুত ছিল ?
West Bengal News Live : উস্কানিমূলক মন্তব্যের জের, আজ হুমায়ুনকে তলব পুলিশের
উস্কানিমূলক মন্তব্যের জের, আজ হুমায়ুনকে তলব পুলিশের
Mahua Moitra: রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE
Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget