এক্সপ্লোর

North and South Dinajpur Weather Update: দিনভর ভিজতে পারে জেলা, আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?

Weather Update:  দক্ষিণের সঙ্গে ভিজতে পারে উত্তর। আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকতে পারে উত্তর দিনাজপুরের আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দুপুরেই বদলে যেতে পারে জেলার আবহাওয়া।

Weather Update:  দক্ষিণের সঙ্গে ভিজতে পারে উত্তর। আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকতে পারে উত্তর দিনাজপুরের আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দুপুরেই বদলে যেতে পারে জেলার আবহাওয়া। তবে সব জায়গায় এই বৃষ্টি নাও  হতে পারে। সকাল ৬ টার আবহাওয়া বলছে, জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯৩ শতাংশ। ৫ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ২৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বেলায় এই তাপমাত্রা আরও বাড়বে। হাওয়া মোরগ বলছে, আজ দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে।

South Dinajpur Weather update: একই পরিস্থিতি হতে পারে দক্ষিণেও। এখানেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জেলার কিছু অংশে।  সকালে বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯০ শতাংশ।  জেলার তাপমাত্রা ইতিমধ্যেই ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৫ কিলোমিটার। হাওয়া অফিস বলছে, হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণে। সেই ক্ষেত্রে সকালে বৃষ্টি হলেও দুপুরে সেরকম বৃষ্টির সম্ভাবনা কম।  

 বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে রাজ্যে বৃষ্টি হতে পারে। তবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে কিছু জেলায়। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোপ্রস্তুতির মুখে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহওয়া দফতর।

পুজোয় কেমন থাকবে আবহাওয়া ?
রবিবার মহালয়া, পুজোর ঢাকে কাঠি পড়তে আর দু’সপ্তাহও বাকি নেই। অথচ আশ্বিনের শুরু থেকেই আকাশের মুখ ভার। মাঝেমধ্যেই হানা দিচ্ছে বৃষ্টি । 

 বৃষ্টিতেই ধুয়ে যাবে পুজো ?
ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, সবার মনে যখন এই আশঙ্কা ঘুরপাক খাচ্ছে, তখন কিছুটা হলেও স্বস্তির কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বেশি বৃষ্টি হবে না বাংলায়। 

 হালকা ও মাঝারি বৃষ্টি
আগামী ৩-৪ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরের এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপ থেকে খুব বেশি বৃষ্টি হবে না। আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

নিম্নচাপের অভিমুখ কোনদিকে
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের অভিমুখ রয়েছে ওড়িশা উপকূলের দিকে। ঝাড়খণ্ডের রাঁচি থেকে বাংলার দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে ওড়িশার বালাসোর পর্যন্ত সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার প্রভাবে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামের কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ পশ্চিমে সরলে বৃষ্টি বাড়বে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে।  

মৎস্যজীবীদের মানা
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আরও পশ্চিমে সরলে বৃষ্টি বাড়বে পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূমের কিছুটা অংশে ও পশ্চিম বর্ধমানে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিমাঞ্চলের নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
CPM Book Stall: 'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
CM Suvendu Adhikari: 'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget