এক্সপ্লোর

North and South Dinajpur Weather Update: দিনভর বৃষ্টি না রোদ ! আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?

Weather Update: পুজোর আগেই বদলে যেতে পারে উত্তর দিনাজপুরের আবহাওয়া। আজ সকাল থেকেই মেঘলা থাকতে পারে উত্তরের আকাশ।

Weather Update: পুজোর আগেই বদলে যেতে পারে উত্তর দিনাজপুরের আবহাওয়া। আজ সকাল থেকেই মেঘলা থাকতে পারে উত্তরের আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সকালে সেভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই জেলায়। তবে বেলা বাড়লে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জেলার কিছু অংশে। সকাল ৬ টার আবহাওয়া জানাচ্ছে, জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯৪ শতাংশ। ৩ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ২৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তবে আদ্রতার কারণে বাড়তে পারে গরম। সেই ক্ষেত্রে বৃষ্টি স্বস্তির কারণ নাও হতে পারে জেলাবাসীর কাছে। 

South Dinajpur Weather update: উত্তরের আবহাওয়া বজায় থাকতে পারে দক্ষিণে। ইতিমধ্যেই সকালে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯০ শতাংশ।  জেলার তাপমাত্রা ইতিমধ্যেই ২৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ২কিলোমিটার। হাওয়া অফিস বলছে, আজ দক্ষিণে সকাল থেকেই বৃষ্টি হতে পারে। বিকেল থেকে অবশ্য বদলে যেতে পারে পরিবেশ। সেই ক্ষেত্রে হাওয়া না থাকায় গুমোট গরম থাকতে পারে দক্ষিণে। 

আলিপুর আবহাওয়া দফতর বলছে, পুজোয় বৃষ্টির আশঙ্ক থাকছেই। মহাষষ্ঠীর দিন বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার জেরে সপ্তমী থেকে কলকাতা ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দশমী পর্যন্ত বৃষ্টি থামার সম্ভাবনা নেই। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।  বঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে রাজ্যে বৃষ্টি হতে পারে। তবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে কিছু জেলায়। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোপ্রস্তুতির মুখে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহওয়া দফতর।

পুজোয় কেমন যাবে  আবহাওয়া ?
ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, সবার মনে যখন এই আশঙ্কা ঘুরপাক খাচ্ছে, তখন কিছুটা হলেও স্বস্তির কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বেশি বৃষ্টি হবে না বাংলায়। 

 হালকা ও মাঝারি বৃষ্টি
আগামী ৩-৪ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরের এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপ থেকে খুব বেশি বৃষ্টি হবে না। আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা

• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।


দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা

• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Annapurna Yojana Login: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget