এক্সপ্লোর

North and South Dinajpur Weather Update: সকাল থেকেই বৃষ্টি ! আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?

Weather Update: মহাষ্টমীতে সকাল থেকেই বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। পুজোর মাঝে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়।

Weather Update: মহাষ্টমীতে সকাল থেকেই বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। পুজোর মাঝে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সকাল থেকেই জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল ৬ টার আবহাওয়া বলছে, জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯৪ শতাংশ। ৫ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ২৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, সকালে বৃষ্টি হলেও বিকেলের দিকে কিছুটা কমতে পারে বৃষ্টির পরিমাণ। তবে সারাদিন জেলায় আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। 

South Dinajpur Weather update:  উত্তরের প্রভাব পড়তে পারে দক্ষিণেও। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরে। সকালে জেলার তাপমাত্রা ইতিমধ্যেই ২৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৩ কিলোমিটার। হাওয়া অফিস বলছে, আজ দক্ষিণে সকাল থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জেলায়। সেই ক্ষেত্রে মহাষ্টমীতে বৃষ্টির আশঙ্কায় পুজোয় ঘোরা মাটি হতে পারে জেলাবাসীর। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে,  দশমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের কিছু জেলাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  

মহিষাসুর নয়, এবার পুজোয় আসল অসুর হতে পারে বৃষ্টি। নতুন জামা-কাপড় পড়ে পুজো দেখা কিংবা প্যাণ্ডেলে বসে আড্ডা মারার আনন্দ মাটি হতে পারে। উদ্বেগ আরও বাড়িয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বঙ্গোপসাগরের ওপর ষষ্ঠীর দিন তৈরি হবে ঘূর্ণাবর্ত। সপ্তমীর মধ্যে তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। যার জেরে পুজোয় বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  দশমী পর্যন্ত পুজো জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে। অষ্টমী’তে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।  নবমী, দশমীতে হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জায়গায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, অষ্টমীর দিন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। নবমী থেকে বৃষ্টি কমলেও তা পুরোপুরি বন্ধ হবে না। নবমী ও দশমীও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। 

সেই কারণেই এবার দক্ষিণবঙ্গ পুজোয় ভাসতে পারে বৃষ্টিতে। অষ্টমী থেকে দশমী পর্যন্ত উত্তরবঙ্গের কিছু জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা

• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।


দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা

• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

সেরা শিরোনাম

Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
প্রবল ভিড়ে পদপিষ্ট, চরমে বিশৃঙ্খলা, একাধিক মৃত্যু, আপাতত বন্ধ চোরবাগানের সর্বজনীনের পুজোমণ্ডপ
প্রবল ভিড়ে পদপিষ্ট, চরমে বিশৃঙ্খলা, একাধিক মৃত্যু, আপাতত বন্ধ চোরবাগানের সর্বজনীনের পুজোমণ্ডপ
News Live Updates: চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল
চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget