এক্সপ্লোর

North and South Dinajpur Weather Update: হিমেল হাওয়ায় শীতের স্পর্শ, বেলা বাড়লে কেমন হবে দুই দিনাজপুরের আবহাওয়া ?

Weather Update:  সপ্তাহের শুরু থেকেই শীতের অনুভূতি পাবে উত্তর দিনাজপুর। সকাল থেকেই সোনা রোদের উপস্থিতি দেখা যাবে জেলায়।

Weather Update:  সপ্তাহের শুরু থেকেই শীতের অনুভূতি পাবে উত্তর দিনাজপুর। সকাল থেকেই সোনা রোদের উপস্থিতি দেখা যাবে জেলায়। তবে বিকেলে জেলার কিছু অংশে আংশিক মেঘ উঁকি দিতে পারে। সেই ক্ষেত্রেও বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। সারাদিন পরিষ্কার থাকবে জেলার আকাশ। সঙ্গে দোসর হবে হালকা শীতের আমেজ। হাওয়া অফিস বলছে, জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ইতিমধ্য়েই ছাড়িয়েছে ৯০ শতাংশ। ৩ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছছে। তবে বেলা বাড়তেই এই তাপমাত্রা অনেকটাই বাড়বে। সেই ক্ষেত্রে দুপুরে ২৯ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা। 

South Dinajpur Weather update: উত্তরের প্রভাব পড়তে পারে দক্ষিণে। সকাল-বিকেল কোনও পরিস্থিতিতেই মেঘেরে দেখা মিলবে না দক্ষিণে। পরিষ্কার আকাশের সঙ্গে হিমেল হাওয়া অনুভূত হবে জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ সকালে ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে  জেলার তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৫ কিলোমিটার । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯১ শতাংশ। দুপুরে জেলার বেশিরভাগ অংশে রাদ ঝলমলে পরিবেশ দেখা যাবে। সেই ক্ষেত্রে শীতের আগাম অনুভূতি পাবে জেলাবাসী।

হাওয়া অফিস বলছে, আজ থেকে পরিষ্কার আকাশ দেখা যাবে এই দুই জেলায়। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। রাতের দিকেও একই আবহাওয়া দেখা যাবে জেলায়। হাওয়া মোরগ বলছে, জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯০ শতাংশ, রাতে আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই কমে যাবে।

বঙ্গের আবহাওয়া-

শীতের (Winter) অপেক্ষার মধ্যেই ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। আলিপুর (Alipore) আবহাওয়া দফতর জানিয়েছে, এ সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরে তা নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহবিদরা। সরাসরি প্রভাব না পড়লেও এ সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে। 

পাশাপাশি, এ সপ্তাহ থেকে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। জেলায় জেলায় শীতের আমেজ। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার, সিকিম, দার্জিলিং এবং কালিম্পং, তিন পার্বত্য শহরে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের উঁচু এলাকায় সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস, আগামী ১২ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে। জেলায় জেলায় বাড়বে শীতের আমেজ। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় থাকবে মেঘলা আকাশ, সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে শীতের আমেজ গায়ে মেখে ঘুরতে বেড়ানোর হিড়িক শুরু হয়েছে ভ্রমণপ্রিয় বাঙালির মধ্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Free Bus Service: ‘স্মার্ট কার্ড’ দেখালেই সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য, কীভাবে মিলবে এই কার্ড ? আবেদন জানাতে কী কী লাগবে ?
‘স্মার্ট কার্ড’ দেখালেই সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য, কীভাবে মিলবে এই কার্ড ? আবেদন জানাতে কী কী লাগবে ?
Koustav Bagchi : 'আই অ্যাম দ্য লাস্ট পার্সন টু টলারেট', ফুল দিতে আসা তৃণমূল কর্মীকে 'দরজা' দেখালেন কৌস্তভ
'আই অ্যাম দ্য লাস্ট পার্সন টু টলারেট', ফুল দিতে আসা তৃণমূল কর্মীকে 'দরজা' দেখালেন কৌস্তভ
News Live Updates: ঘোষণামতো কাজ, সরকারি বাসে মহিলাদের নিখরচায় ভ্রমণ নিয়ে এবার বিজ্ঞপ্তি রাজ্যের
ঘোষণামতো কাজ, সরকারি বাসে মহিলাদের নিখরচায় ভ্রমণ নিয়ে এবার বিজ্ঞপ্তি রাজ্যের
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget