North and South Dinajpur Weather Update: গরমে নাভিশ্বাস উঠবে জেলার ! আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: রোদের তাপে ওষ্ঠাগত হবে প্রাণ, আজ সকাল থেকেই গরমের দাপট থাকতে পারে উত্তর দিনাজপুরে।

Weather Update: রোদের তাপে ওষ্ঠাগত হবে প্রাণ, আজ সকাল থেকেই গরমের দাপট থাকতে পারে উত্তর দিনাজপুরে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বেলা বাড়লে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জেলায়। সন্ধ্যের দিকে থেমে যেতে পারে এই বৃষ্টি। সেই ক্ষেত্রে দিনভার বাতাসে আপেক্ষিক আদ্রতায় ঘাম ঝড়বে জেলাবাসীর। হাওয়া অফিসের মতে, জেলার সব জায়াগায় এই বৃষ্টি নাও হতে পারে।সকাল ৯ টার আবহাওয়া বলছে, জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৭৭ শতাংশ। ৬ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ৩১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ বৃষ্টির সঙ্গে সেভাবে হাওয়া না থাকার সম্ভাবনা বেশি। ফলে ভোগাতে পারে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ।
South Dinajpur Weather update: একই পরিস্থিতি হতে পারে দক্ষিণেও। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ বেলার দিকে বৃষ্টি হতে পারে জেলার বিভিন্ন অংশে। সকালে জেলার তাপমাত্রা ইতিমধ্যেই ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৮ কিলোমিটার। হাওয়া অফিস বলছে, আজ দক্ষিণে সকাল থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের পর বৃষ্টি নাও হতে পারে দক্ষিণে। তবে বৃষ্টি হলেও চিন্তা বাড়াবে বাতাসে আদ্রাতার পরিমাণ।
পুজোর মধ্যে প্রায় রোজই বিক্ষিপ্তভাবে কয়েক পশলা কিংবা হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আজ কোজাগরী লক্ষ্মীপুজো। তারপর আসছে, কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটা। এই উৎসবের মরসুমে পুজোর মতো নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কোনও ভ্রুকুটি দেখা যাবে কিনা সেই প্রসঙ্গে এখনও কোও আভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হলেও চরম আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। হাঁসফাঁস অবস্থা থেকে এখনই রেহাই নেই।
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
Before You Go
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda






















