এক্সপ্লোর

North Bengal Situation: নদী দিয়ে ভেসে আসছে আরও দেহ! বন্যপ্রাণের হামলায় আতঙ্কে উত্তরবঙ্গে, বাড়ছে মৃত্যু মিছিল!

North Bengal Flood: অন্যদিকে, বৃষ্টিতে বিধ্বস্ত মিরিক, বৃষ্টিতে ধসে পরপর মৃত্যু। মর্মান্তিক মৃত্যু দুই শিশুর।

শিলিগুড়ি: বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে মৃত্যু মিছিল। মৃত বেড়ে ২৮। বিজনবাড়িতে রঙ্গিত নদীতে মিলল আরও একজনের দেহ। মাথাভাঙায় জলে ভেসে আসা বন্য শুয়োরের হামলায় কৃষকের মৃত্যু হয়েছে বলে খবর। তোর্সা নদীর পাড়ে বন্য শুয়োরের হামলায় বীরেন বর্মনের মৃত্যু হয়েছে। এদিকে, NDRF সূত্রের খবর, দার্জিলিঙে ১৮ জনের মৃত্যু, জলপাইগুড়িতে ১০। 

অন্যদিকে, বৃষ্টিতে বিধ্বস্ত মিরিক, বৃষ্টিতে ধসে পরপর মৃত্যু। মর্মান্তিক মৃত্যু দুই শিশুর। বাড়ির সামনে এখনও পড়ে রয়েছে রুহি ও আহানের খেলনা। ভেঙে গিয়েছে বাড়ির জানালা, দরজা, খাট। পাশাপাশি ভুটান পাহারে বৃষ্টির জেরে নাগরাকাটায় ধস। রাস্তায় বড় বড়া গর্ত-ফাটল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। বোল্ডার দিয়ে জল বন্ধ করার চেষ্টা চলছে। কবে রাস্তা স্বাভাবিক হবে কেউই জানেন না। ফের যদি পাহাড়ে বৃষ্টি হয় তাহলে আবার প্লাবিত হওয়ার আশঙ্কা। 

এখনও পর্যন্ত মৃতদের যে পরিচয় পাওয়া গিয়েছিল তাঁরা হলেন, ৯ বছরের আহান ছেত্রী, ১২ বছরের রুহি ভুটিয়া, পুচুং ডুকপা, সুমিত লেপচা, স্নেহা প্রধান, অনুজ প্রধান, অনিতা প্রধান, ১২ বছরের আরুষি ছেত্রী, বিজেন্দ্র রাই, ঊষা রাই, সাতমা লামা। জোড়বাংলো থানা এলাকায় মৃত্যু হয়েছে ৪ জনের। এরা হলেন ওয়াংচুক তামাং, লায়লা রাই, সীমা সেওয়া, পুরুস্তা সুব্বা। সুখিয়া পোখরি থানা এলাকায় যে ২ জনের মৃত্যু হয়েছে, তাঁদের নাম মনবাহাদুর প্রধান ও বিমলা প্রধান। সদর থানা এলাকায় রিজা রাই নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।  

উত্তরবঙ্গে আগামী ২ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা নেই। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

এদিকে পাহাড়ে বৃষ্টি-বিপর্যয়ে আটকে পড়া পর্যটকদের ফেরাতে শিলিগুড়ি-কলকাতা বিশেষ বাস পরিষেবা চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। NBSTC-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, গতকাল ১৬টি বাস প্রায় ৮০০ জন যাত্রী রওনা দেয়।যার অধিকাংশই পর্যটক। আজও কয়েকটি স্পেশাল বাস শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে ছাড়বে। অনলাইন এবং অফলাইন, দু’ভাবেই টিকিট কাটা যাচ্ছে। 

অন্যদিকে, সুযোগ বুঝে ভাড়া বাড়িয়েছে উড়ান সংস্থাগুলি। বাগডোগরা থেকে কলকাতা সরাসরি উড়ানের ভাড়া গড়ে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। সেটাই একলাফে বেড়ে হয়েছে ৯ হাজার থেকে ২১ হাজার টাকা। বিমান সংস্থাগুলি চড়া দাম হাঁকায় সমস্যায় পড়েছেন পর্যটকরা। বৃষ্টি-ধসের জেরে উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। বেশিরভাগ ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। কয়েকটি ট্রেনের সময়সূচিও বদল করা হয়েছে। 

 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget