এক্সপ্লোর

North Bengal Weather: ফুঁসছে নদী, জারি লাল সতর্কতা! পাহাড়ের রাস্তায় রাস্তায় শুধুই ধ্বংসের ছবি, হল শিশুমৃত্যুও!

North Bengal Heavy Rain: পাহাড়ে অতি ভারী বৃষ্টিতে, রাস্তায় রাস্তায় শুধুই ধ্বংসের ছবি! কোথায় ভেঙে পড়েছে সেতু, কোথাও আবার ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে

কলকাতা: তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের (North Bengal) সমতল ও পাহাড়। রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী। কার্শিয়ঙের দুধিয়ায় ভাঙল অস্থায়ী সেতু। সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিকের। কার্শিয়াঙের মাহানতির কাছে, ১১০ নম্বর জাতীয় সড়কের কাছে রাস্তায় নেমেছে ধস। এ বাদেও পাহাড়ের একাধিক ছোট-বড় ধস নেমেছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। উত্তরবঙ্গে জারি হয়েছে লাল সতর্কতা! 

উত্তরবঙ্গে লাল সতর্কতা, দুর্যোগে শিশুমৃত্যু ও!

পাহাড়ে অতি ভারী বৃষ্টিতে, রাস্তায় রাস্তায় শুধুই ধ্বংসের ছবি! কোথায় ভেঙে পড়েছে সেতু, কোথাও আবার ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ১১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে টয় ট্রেন পরিষেবা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আশঙ্কা করা যাচ্ছে যে, আরও ভয়াবহ হয়ে উঠতে পারে উত্তরবঙ্গের নদীগুলি। ইতিমধ্যেই তিস্তার জলস্তর বেড়ে গিয়েছে। আর এই দুর্যোগের কারণে, সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে হাসিমারায়। দুর্যোগের কারণে হাসিমারার ভোলানালায় চা-বাগানে চার বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবারকে ৪ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, শনিবার আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। ওই তিন জেলার কিছু অংশে অত্যন্ত ভারী (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে শনিবার। জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

সারাদিন বৃষ্টিতে জলমগ্ন কলকাতাও!

অন্যদিকে কলকাতায়, ৭ দিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রাজ্য়ে ঢুকেছে। আর শুক্রবার তার বড়সড় প্রভাব দেখা গেল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারা দিন দফায় বৃষ্টি হল কলকাতায়। আর জি কর হাসপাতাল থেকে কাঁকুড়গাছি আন্ডারপাস, সেকটর ফাইভ, সেকটর টু। বেশ কিছুক্ষণের জন্য জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক এলাকা। ৭ দিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রাজ্য়ে ঢুকেছে। তার প্রভাবে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারা দিন... দফায় দফায় চলল বৃষ্টি। টানা বৃষ্টিতে এদিন আর জি কর হাসপাতাল চত্বরে জল জমে যায়। হাঁটু জল জমে মেডিক্যাল কলেজ ও পিজি হাসপাতালেও।

আরও পড়ুন: Saokat Molla: 'বাচ্চাকে আটকে রেখে, আমাকে যখন খুশি ডেকে...', সওকতের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা! বিস্ফোরক অভিযোগকারিণী

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget