এক্সপ্লোর

North Bengal Rainfall Warning: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মাঝেই উত্তরবঙ্গে ২ জুন পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

North Bengal Rainfall Warning: দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহের জেরে জেরবার জনজীবন। ঠিক তখনই উত্তরবঙ্গের জেলাগুলিতে ২ জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

কলকাতা: উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল, ছত্তিশগড়ের উত্তরপ্রান্ত, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ বেশিরভাগ অংশ সহ উত্তর বাংলাদেশে তাপপ্রবাহ (Heatwave) বইছে। ঠিক এই সময়েই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (North Bengal rainfall Warning) দিল আবহাওয়া দফতর।

বুধবার বিকেলে তাদের তরফে এই বিষয়ে একটি বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২৯ মে থেকে ৩১ তারিখ পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি (০৭-১১ সেন্টিমিটার) থেকে অতি ভারী বৃষ্টি (১২-২০ সেন্টিমিটার) হওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার একটি অথবা দুটি জায়গায়।

হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার একটি অথবা দুটি জায়গায়। সেখানে ভারী বৃষ্টিপাত (৭-১১ সেন্টিমিটার) হওয়ার পূর্বাভাস রয়েছে।

পয়লা জুন থেকে ২ জুন হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলার একটি কিংবা দুটি জায়গায়। সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

এর ফলে পাহাড়ি এলাকায় ধস নামার পাশাপাশি কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে তিস্তা, জলঢাকা, সংকোষ ও তোর্সা। বৃষ্টির কারণে কমবে দৃশ্যমানতা। ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চাষের ফসল ও বাগানে থাকা গাছপালার। নিচু গ্রামীণ এলাকা ও আন্ডারপাসে জল জমতে পারে বলেও জানানো হয়েছে। 

ইতিমধ্যে প্রশাসনের তরফে ধসপ্রবণ এলাকায় যাতায়াত না করার পরামর্শ দেওয়ার পাশাপাশি কাঁচা বাড়িতে থাকতে নিষেধ করা হয়েছে। কৃষকদের এই সময়ে সার ও কীটনাশক ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে। এগুলো জলে ভেসে নষ্ট হবে বলেই জানানো হয়েছে। প্রয়োজন যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে তাই খোঁজখবর নিয়েই রাস্তায় বের হতে বলা হয়েছে। আবহাওয়ার লেটেস্ট আপটেড পেতে ব্যবহার করতে বলা হয়েছে মৌসম দর্পণ অ্যাপ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: West Medinipur News: মর্মান্তিক, ভাইয়ের স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ভাসুর

 

 

সেরা শিরোনাম

RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget