এক্সপ্লোর

West Medinipur News: মর্মান্তিক, ভাইয়ের স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ভাসুর

West Medinipur News: ভাইয়ের স্ত্রীর প্রাণ বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বুধবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। এর ফলে জখম দুই মহিলা সহ ৩।

অমিত জানা, কেশিয়াড়ি: ভাইয়ের স্ত্রীকে প্রাণে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট (Electrocuted) হয়ে মৃত্যু হল ভাসুরের। জখম হয়েছেন ওই পরিবারের আরও দুই মহিলা সহ তিনজন। বুধবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) কেশিয়াড়ি (Keshiary) থানার অন্তর্গত এলাসাই গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির ভেতরে বেড়া দেওয়া লোহার সরু তারে ভিজে কাপড় শুকোতে গিয়ে বিদ্যুতের শক লাগে ভাইর স্ত্রী রিনা দাসের। আচমকা শক খেয়ে চিৎকার করে ওঠেন তিনি।  পাশের ঘর থেকে ভাইয়ের বউয়ের চিৎকার শুনে ছুটে আসেন তাঁর বড় ভাসুর মানিক দাস। এসে বৌমাকে বাঁচাতে পারলেও তিনি বিদ্যুতের শক খেয়ে মেঝেতে লুটিয়ে পড়েন এর জেরেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়।  মানিক দাসকে মেঝেতে পড়ে থাকতে দেখে পরিবারের অন্য সদস্যরা তাঁকে বাঁচাতে ছুটে আসেন। কিন্তু, এসে মানিক দাসের শরীরে স্পর্শ করতেই বাড়ির বাকি সদস্যরাও কারেন্টের শক খান। 

আরও পড়ুন: Suvendu Adhikari: ভাঙড়ে শুভেন্দুর সভায় অনুমতি দিয়েও প্রত্যাহার! পুলিশকে নিশানা শুভেন্দুর

তাঁদের সবার চিৎকারে ছুটে আসেন ওই এলাকায় থাকা স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের সহযোগিতায় ওই পরিবারের সকলকে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। জখম হওয়া চারজনের মধ্যে দুজন মহিলা ও এক ভাই সুস্থ থাকলেও মানিক দাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি আরও তিনজন সদস্যর চিকিৎসা কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিকভাবে করা হলেও তাঁদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদিকে আচমকা এই ঘটনা জেরে শোকের  ছায়া নেমে এসেছে এলাসাই গ্রামে। এই দুর্ঘটনার পর বিদ্যুৎ দফতরের কর্মীরা গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন। ঘটনাস্থলে গিয়ে কেশিয়াড়ি থানার পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তে পাঠিয়েছে বলে জানা গেছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রত্যক্ষদর্শী ও ওই পরিবারের প্রতিবেশীদের। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা করার সঙ্গে সঙ্গে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য গ্রামবাসীদের সচেতন করার কাজ চলছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee: গোপনে ভোট চালাচালির সিদ্ধান্ত? BJP-CPM 'যোগসাজশ' নিয়ে সরব হলেন মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget