এক্সপ্লোর

North Dinajpur: ডালখোলায় বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৩

বাসটি ভুল লেন ধরে আসায় দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের

সুদীপ চক্রবর্তী, ডালখোলা: উত্তর দিনাজপুরের ডালখোলায় বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। আহত হয়েছেন আরও ৩ জন। 

গতকাল রাত ১০টা নাগাদ ডালখোলার বস্তাডাঙি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। ডালখোলা থেকে গাড়িতে কিষাণগঞ্জে যাচ্ছিলেন যাত্রীরা। 

শিলিগুড়ি থেকে রায়গঞ্জগামী বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির দুই যাত্রীর। স্থানীয় বাসিন্দারা আহতের উদ্ধার করেন। বর্তমানে তাঁরা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ। পুলিশ মৃত দেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। 

পুলিশ জানিয়েছে, মৃত দুই ব্যক্তির নাম মহম্মদ রমজান ও মহম্মদ লাদেন। দুজনেই ডালখোলা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের লাহাসারার বাসিন্দা। বাসটি ভুল লেন ধরে আসায় দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বাসচালককে আটক করেছে ডালখোলা থানার পুলিশ।

রবিবার, পাশের জেলা দক্ষিণ দিনাজপুরের দৌলতপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। গুরুতর আহত হন আরও একজন। দুর্ঘটনাটি ঘটে, রবিবার সকাল সাড়ে নটা নাগাদ, মালদা-বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়কে।

১৫ অগাস্টের জন্য নাকা চেকিং চলছিল বংশীহারি থানার দৌলতপুর এলাকায়। পাথারঘাটা থেকে দৌলতপুরের দিকে বাইকে আসছিলেন দুই যুবক। দূর থেকে পুলিশ দেখেই বাইক আরোহী যুবক ইউটার্ন নিয়ে পালাতে গেলে উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে ধাক্কা লাগে। 

বাইকটি লরির নীচে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অর্জুন বাস্কে নামে এক যুবকের। আহত আরও এক বাইক আরোহী। ঘটনার পরই  পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে, ক্ষোভে ফেটে পড় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে শুরু হয় অবরোধ।

ঘটনাস্থলে যান গঙ্গারামপুরের এসডিপিও। তাঁর আশ্বাসে ঘণ্টা দুই পর ওঠে অবরোধ। দুর্ঘটনায় আহত আর এক আরোহীর অবস্থা আশঙ্কাজনক। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনাগ্রস্ত লরির চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget