এক্সপ্লোর

North Dinajpur News: 'নারী নির্যাতনের স্বর্গরাজ্যে পরিণত বাংলা', শুভেন্দু-সুকান্তর নিশানায় 'মুখ্যমন্ত্রী'

Suvendu Sukanta on Kaliaganj Murder Case: উত্তর দিনাজপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, 'মুখ্যমন্ত্রী' নিশানা করে ট্যুইট, কী বললেন শুভেন্দু ও সুকান্ত ?

উত্তর দিনাজপুর: রাজ্যে কিছুদিন আগেই তিলজলাকাণ্ডে উত্তাল হয়েছিল দক্ষিণ কলকাতা (South Kolkata)। আর তারপর মাস ঘুরতে না ঘুরতেই ফের মর্মান্তিক ঘটনার সামনে দাঁড়াল রাজ্য (WB Govt)। যদিও অতীতে আরও হাঁসখালি, শান্তিনিকেতন-উত্তর কলকাতা- সহ আরও একাধিক জায়গায় এমন ভয়াবহ ঘটনার উদাহরণ রয়েছে। তবে সদ্য ঘটা তিলজলাকাণ্ডে (Tiljala Murder Case) পরপরই এবার উত্তর দিনাজপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল (Kaliaganj Minor Physical Assault and Murder Case)। যার জেরে স্বাভাবিকভাবেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনা ঘিরে ইতিমধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি কালিয়াগঞ্জে। ইতিমধ্যেই এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়ে ট্যুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Sukanta Majumdar and Suvendu Adhikari)।  

কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণে বিজেপি। এদিন শুভেন্দু অধিকারী ট্যুইটে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি ট্যুইটে লিখেছেন, 'বাংলায় আরও এক নাবালিকাকে ধর্ষণ করে খুন। দুঃখের বিষয় ভাইপোর নবজোয়ারের নিরাপত্তা নিয়ে ব্যস্ত পুলিশ। দুর্ভাগ্যজনক ভাবে যার মূল্য চোকাতে হচ্ছে মহিলাদের। রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার কারণে দুর্বৃত্তরা সাহস পাচ্ছে', ট্যুইট বিরোধী দলনেতার। অপরদিকে, ট্যুইটে সুকান্ত মজুমদার নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে। তিনি ধিক্কার দিয়ে বলেন, 'আপনার রাজত্বে বাংলা নারী নির্যাতনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আপনি উত্তরপ্রদেশ নিয়ে প্রশ্ন তোলেন। ছিঃ!' পাশাপাশি বঙ্গ বিজেপির তরফে ট্যুইটারে তিনি আরও বলেন, একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। প্রশাসন নির্বিকার। অপরাধীদের গ্রেফতার করার পরিবর্তে প্রতিবাদী গ্রামবাসীদের উপর লাচিচার্জ করছে পুলিশ।  

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনা ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। দোষীদের শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ-দুর্গাপুর রাজ্য় সড়ক। মৃতদেহ নিয়ে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে গেলে, পুলিশকে লক্ষ্য় করে চলে ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্য়াসের সেল। চলে ধরপাকড়। রাস্তা অবরোধ, আগুন জ্বেলে বিক্ষোভ, পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা পুলিশের লাঠিচার্জ। সব মিলিয়ে হুলুস্থুল পরিস্থিতি। এলাকা নিয়ন্ত্রণে আনতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে, শুক্রবার এভাবেই অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ।

আরও পড়ুন, 'অযোগ্যদের থেকে কোটি কোটি টাকা তুলেছেন', জীবনকৃষ্ণকে আরও ৫ দিনের হেফাজতে চাইল CBI

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধে থেকে নিখোঁজ ছিল এক নাবালিকা। শুক্রবার সকালে একটি পুকুরে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। মৃত নাবালিকা এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই অভিযোগ তুলে, প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। প্রথমে কালিয়াগঞ্জ-দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ ও পরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ মৃতদেহ তুলতে গেলে, বাধা দেন বিক্ষোভকারীরা। এরপরই দু-পক্ষের মধ্যে বেঁধে যায় খণ্ডযুদ্ধ।  


 

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget