এক্সপ্লোর

Recruitment Corruption: 'অযোগ্যদের থেকে কোটি কোটি টাকা তুলেছেন', জীবনকৃষ্ণকে আরও ৫ দিনের হেফাজতে চাইল CBI

যারা মামলার চার্জশিটে অভিযুক্ত, তাঁদের টাকা পাঠানো হয়েছে। ফোন পুকুরে ফেলে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। জীবনকৃষ্ণকে ফের হেফাজতে চেয়ে আদালতে সওয়াল সিবিআইয়ের।

কলকাতা: তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে আরও ৫ দিনের হেফাজতে চাইল সিবিআই। 'তল্লাশির সময় প্রচুর নথি উদ্ধার হয়েছে। এজেন্ট হিসেবে কাজ করেছেন জীবনকৃষ্ণ। কোটি কোটি টাকা তুলেছেন অযোগ্য চাকরিপ্রার্থীদের থেকে। যারা মামলার চার্জশিটে অভিযুক্ত, তাঁদের টাকা পাঠানো হয়েছে। ফোন পুকুরে ফেলে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। জীবনকৃষ্ণকে ফের হেফাজতে চেয়ে আদালতে সওয়াল সিবিআইয়ের। 'ফোন সিবিআই সিজ করেছিল, রোজ মেয়ের সঙ্গে ফোনে কথা বলতেন। রাগে ফোন পুকুরে ফেলে দেন, জামিন চেয়েও আদালতে দাবি জীবনকৃষ্ণর আইনজীবীর। 'তাই বলে পুকুরে ফেলবেন! যে যে নথি পাওয়া গেছে, সেগুলি তো আপনার মক্কেলের বাড়িতে থাকার কথা নয়'।

জীবনকৃষ্ণর আইনজীবীকে পাল্টা বিচারকের
'উনি একটা রাজনৈতিক দল করেন, অনেক শত্রু আছে। যেসব বেআইনি নথির কথা বলা হচ্ছে, সব ওনার বাড়ির থেকে পাওয়া যায়নি। কেউ সেখানে ফেলে যেতে পারে, একজন নির্দোষকে হেনস্থা করা হচ্ছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, এলাকায় অশান্তি হচ্ছে'। জামিন চেয়ে সওয়াল তৃণমূল বিধায়কের আইনজীবীর। বিধায়কের গ্রেফতারির কথা বিধানসভায় জানানোর প্রসঙ্গে প্রশ্নে সিবিআই। বিধায়কের গ্রেফতারির তথ্য স্পিকারকে দেননি? প্রশ্ন বিচারকের। গ্রেফতারির দিন ৩টে ১০ মিনিটে জানানো হয়, দাবি তদন্তকারী আধিকারিকের। 'সময়টা দেখুন, আপনাদের চিঠি বিধানসভায় পৌঁছেছে ৩টে ৫ মিনিটে! আর আপনারা চিঠি দিচ্ছেন ৩টে ১০ মিনিটে! এটা কীভাবে?, সিবিআইকে প্রশ্ন বিচারকের। 


তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই তল্লাশির দিন থেকেই শিরোনামে উঠে এসেছিল পুকুরে তাঁর নিজের দুটি মোবাইল ছুড়ে ফেলার ঘটনা! এদিন যা নিয়ে আদালতের ভিতরে ও বাইরে সম্পূর্ণ ভিন্ন দাবি করলেন তাঁর আইনজীবী। অন্যদিকে তৃণমূল বিধায়কের দুটি ফোন। দিল্লির ফরেন্সিক ল্যাবে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। 


নিয়োগ দুর্নীতির তদন্তে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই তল্লাশির দিনই তৈরি হয়েছিল নাটকীয় পরিস্থিতি! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, তথ্য লুকোতে, তল্লাশি অভিযানের মাঝপথে নিজের দুটি মোবাইল ফোন বাড়ির পাশের পুকুরে ছু়ড়ে ফেলে দিয়েছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক। 

প্রায় তিনদিন ধরে পুকুরের জল ছেঁচে মাটি কাটার যন্ত্র দিয়ে পুকুরের মাটি সরিয়ে শেষে উদ্ধার করা হয় মোবাইল ফোন দুটি। সেই ঘটনা নিয়ে এদিন আদালতের ভিতর ও বাইরে দু'রকম দাবি করলেন ধৃত তৃণমূল বিধায়কের আইনজীবী!

গত শুক্রবার বেলা ১২টা থেকে মুর্শিদাবাদের আন্দিতে, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ম্য়ারাথন তল্লাশি শুরু করে সিবিআই। তাঁর বাড়িতে দোকানে, পুকুরে, বাগানে, ঝোপে-জঙ্গলে তথ্য-প্রমাণের খোঁজে চলে চিরুণি তল্লাশি!


সিবিআইয়ের অভিযোগ, তদন্তকারীদের অসাবধানতার সুযোগে নিজের দুটি মোবাইল
ফোন পুকুরে ছুড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক। শুক্রবার এই প্রসঙ্গটি আদালতের শুনানিতেও ওঠে!

সিবিআইয়ের আইনজীবী বলেন, নিজের দুটি মোবাইল ফোন ফেলে দিয়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেন জীবনকৃষ্ণ সাহা। পাল্টা তৃণমূল বিধায়কের আইনজীবী বলে ওঠেন, ফোনটা সিবিআই বাজেয়াপ্ত করেছিল। 

তাঁর মেয়ে শিলিগুড়ির সকুলের পড়ে। রোজ মেয়ের সঙ্গে ফোনে কথা বলতেন। তারওপর রাগ থেকেই তিনি মোবাইল ফোনটি ফেলে দেন। বিচারক প্রশ্ন করেন, তাই বলে পুকুরে? কিন্তু আদালতের বাইরে এসে এদিন ১৮০ ডিগ্রি ঘুরে যান জীবনকৃষ্ণের আইনজীবী!

পুকুর থেকে উদ্ধার করা তৃণমূল বিধায়কের দুটি ফোনই। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সিবিআই সূত্রের খবর, জীবনকৃষ্ণ সাহার দুটি ফোনই অ্য়ানড্রয়েড এবং ওয়াটার রেসিসট্য়ান্ট। ফলে মোবাইলগুলির খুব বেশি ক্ষতি হয়নি বলেই অনুমান সিবিআইয়ের। 

অফিসাররা মনে করছেন, ফোনে থাকা তথ্য রিট্রিভ করা সম্ভব। এদিন আদালতে তোলা হলে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ২৫ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দেয় আলিপুরের বিশেষ সিবিআই আদালত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget