এক্সপ্লোর

Raiganj News: যুবককে খুবলে যাচ্ছে কুকুর ! পাওনা টাকা চাওয়ায় পোষ্যকে দিয়ে আক্রমণ মালিকের, মর্মান্তিক ঘটনা রায়গঞ্জে

Raiganj Resident Dog Attacked By Owner : ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র নয়, এবার পোষ্য কুকুরকে দিয়ে আক্রমণ করিয়ে এক যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের দৃশ্য ভাইরাল স্যোশাল মিডিয়ায় !

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: পোষ্য কুকুর যখন অস্ত্র, প্রকাশ্যে দিনে দুপুরে এক যুবককে খুবলে যাচ্ছে কুকুর ! এমনই ভয়াবহ অমানবিক ঘটনার স্বাক্ষী থাকল এবার রায়গঞ্জ। ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র নয়, এবার পোষ্য কুকুরকে দিয়ে আক্রমণ করিয়ে এক যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের দৃশ্য ভাইরাল স্যোশাল মিডিয়ায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জ শহরের মিলনপাড়ায়।


Raiganj News: যুবককে খুবলে যাচ্ছে কুকুর ! পাওনা টাকা চাওয়ায় পোষ্যকে দিয়ে আক্রমণ মালিকের, মর্মান্তিক ঘটনা রায়গঞ্জে

মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের বন্দর স্কুলরোডের বাসিন্দা দেবদ্যুতি রায় নামে এক যুবক মিলনপাড়ার বাসিন্দা বিশ্বদীপ ঘোষের কাছে তার পাওনা টাকা চাইতে গেলে তাকে লোহার রড দিয়ে প্রথমে আঘাত করে। তাকে মাটিতে ফেলেই বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এখানেই থেমে থাকেনি বিশ্বদীপ, এরপরই তার পোষ্য কয়েকটি কুকুরকে লেলিয়ে দেয় বলে অভিযোগ। কুকুরের কামড়ে রক্তাক্ত ও গুরুতর যখম হন দেবদ্যুতি রায়। 

এদিকে স্থানীয়দের কেউ কেউ এগিয়ে গেলেও চোখের সামনে এমন মর্মান্তিক ঘটনা ঘটতে দেখেও কুকুরের ভয়ে কার্যত বাঁচানোর চেষ্টা করতে যাওয়ার সাহস করে উঠতে পারেননি বলে স্থানীয়রা জানান। এদিকে এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে এবং শিউড়ে ওঠেন নেটিজনেরা। সেইসঙ্গে রায়গঞ্জ শহরে এর আগে এমন ঘটনা ঘটেনি, পুলিশকে আইনানুগ প্রক্রিয়ায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে বলে রায়গঞ্জ পুরসভার প্রশাসক ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস জানিয়েছেন। ঘটনাটি নিয়ে নিন্দা করেছে বিজেপিও।

এর আগে প্রেক্ষাপট আলাদা হলেও,  চাঁদা না দেওয়ায় শিলিগুড়িতে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছিল। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল ! অভিযোগ, এক ব্যক্তির কাছে ৫০০ টাকা চাঁদা চাওয়া হয়েছিল। কিন্তু, তা না মেলায় হামলা চালায় দুষ্কৃতীরা। দাবিমতো চাঁদা না দেওয়ায় প্রায় ৮ জন দুষ্কৃতী হামলা চালিয়ে ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করেছিল বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল মহম্মদ জহুরীর।  দীর্ঘদিন ধরেই চলছে তোলাবাজি। এনিয়ে অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। 

আরও পড়ুন, দার্জিলিঙে তুষারপাতের আশঙ্কা ! কুয়াশা সরিয়ে কালিম্পঙে উঁকি কাঞ্চনজঙ্ঘার, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

৩৫ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল।  রাত সাড়ে ৮টা নাগাদ মহম্মদ জহুরী বাড়ির সামনে বসেছিলেন। সেই সময় ৮ থেকে ১০ জন এসে ৫০০ টাকা চাঁদা চায়। চাঁদা দিতে হবে বলে জোর করছিল তারা। অভিযোগ, তা না দিতে চাওয়ায় চলে মারধর, লাথি, ঘুষি। এরপর আহত অবস্থায় মহম্মদ জহুরীকে বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সেরা শিরোনাম

Agnimitra On JU : 'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
Durga Puja 2026 : কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ

ভিডিও

Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Amit Shah : 'শুভেন্দুজিকে খুব খুব ধন্যবাদ ও সাধুবাদ দিতে চাই', বললেন অমিত শাহ | ABP Ananda
Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget