এক্সপ্লোর

North Dinajpur News: পাড়ায় শিক্ষালয়ের আগেই খোলা জায়গায় ক্লাস নেওয়া শুরু রায়গঞ্জে

North Dinajpur News Update: ৩ ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হচ্ছে। খুলছে কলেজ, বিশ্ববিদ্যালয়ও। কিন্তু, ছোটদের অনেকেই অনলাইনে পড়াশোনা থেকে বঞ্চিত হয়েছে।

সুদীপ চক্রবর্তী, সুনীত হালদার: করোনাকালে (Covid19) রাজ্য সরকারের (West Bengal) নতুন প্রকল্প পাড়ায় শিক্ষালয় (Paray Sikkhalay) শুরু হতে চলেছে ৭ ফেব্রুয়ারি। তার আগেই রায়গঞ্জে (Raiganj) খুদেদের খোলা জায়গায় ক্লাস নেওয়া শুরু করলেন শিক্ষকরা। এদিকে, পাড়ায় শিক্ষালয় চালু নিয়ে অভিভাবকদের নিয়ে বৈঠক করলেন উলুবেড়িয়ার মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

৩ ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হচ্ছে। খুলছে কলেজ, বিশ্ববিদ্যালয়ও। কিন্তু, ছোটদের স্কুল বন্ধ প্রায় ২ বছর ধরে। ছোটদের অনেকেই অনলাইনে পড়াশোনা থেকে বঞ্চিত হয়েছে। এই পরিস্থিতিতে ‘পাড়ায় শিক্ষালয়’ নামে নতুন প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যে এই প্রকল্প শুরু হওয়ার কথা থাকলেও, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শুরু হয়ে গেল পাড়ায় শিক্ষালয়। ক্লাস নিলেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা।

খুদে পড়ুয়াদের বইখাতা নিয়ে হুটোপুটি ছুটোছুটি উচ্ছ্বাস আর আনন্দ। অনেক দিন বাদে যেন ছোটদের চেনা ছবি ধরা পড়ল স্টেশন কলোনি এলাকায়। দুবছর পর ক্লাস হওয়ায় খুশি ছাত্ররা। রায়গঞ্জের শিক্ষক গৌরাঙ্গ হাসান বলেন, “৭ তারিখ হওয়ার কথা। তার আগে এই কার্যক্রম শুরু করলাম।‘’ শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পড়ুয়াদের অভিভাবকরা। এক অভিভাবক প্রিয়ঙ্কা দত্তের কথায়, “শিশুরা এতদিন বাদে শিক্ষার পরিবেশ ফিরে পেয়েছে। এতে শিশুমনে এতদিনের ক্লান্তি দূর হল।‘’

এদিকে, পাড়ায় শিক্ষালয় চালু হওয়ার আগে সোমবার উলুবেড়িয়ার মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসেন। কোভিড স্বাস্থ্যবিধি মেনে কীভাবে ক্লাস শুরু করা যায় সেই নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেন শিক্ষকরা। মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন, “স্কুলে পড়াশোনা না হওয়ার কারণে স্কুলে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। নিয়মিত পড়াশোনার মধ্যে না থাকার কারণে ছাত্রদের অধিকাংশই পড়াশোনা করার অভ্যেস হারিয়ে ফেলেছে। অনেকের মোবাইলে আসক্তি বাড়ছে।‘’

আরও পড়ুন: West Midnapur News: ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত্যু হনুমানের, প্রথা মেনে মাথা মুড়িয়ে শেষকৃত্য সম্পন্ন করলেন স্থানীয়রা

 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget