এক্সপ্লোর

North Dinajpur: বিজেপিতে ভাঙন জল্পনা উস্কে এবার বেসুরো রায়গঞ্জের বিধায়ক

উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বাসুদেব সরকারের সঙ্গে মতভেদের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক।


  উত্তর দিনাজপুর:  ফের উত্তর দিনাজপুরে বিজেপিতে ভাঙন-জল্পনা। এবার সাংবাদিক বৈঠক করে সমস্ত রকম দলীয় কর্মসূচি থেকে বিরত থাকার বার্তা দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তবে বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বাসুদেব সরকারের সঙ্গে মতভেদের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক। রায়গঞ্জের বিধায়ক তোপ দেগেছেন দলীয় সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধেও।

নিজের  পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কিছু বললেননি বিধায়ক। এ ব্যাপারে তিনি বলেছেন, ভবিষ্যতে কী হবে, তা ভবিষ্যতই বলবে।  তিনি বলেছেন, জেলা কমিটি গঠন আমাকে না জানিয়েই করা হয়েছে।  বাসুদেববাবু সংগঠনের সবাইকে নিয়ে চলছেন না। তিনি মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে চলছেন।

বিজেপি জেলা সভাপতি এবং রায়গঞ্জের সাংসদের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। এবার রায়গঞ্জের বিধায়ক বেসুরো হওয়ায় গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে শাসকদল।

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ। ফের বিজেপিতে ভাঙন ধরল। গতকাল তৃণমূলে যোগ দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়।গত বুধবারও বুধবারও শিলিগুড়িতে বিজেপির উত্তরবঙ্গের বিধায়কদের নিয়ে সম্মেলন উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক। কিন্তু সপ্তাহ ঘোরার আগেই বিজেপি ছাড়লেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়।সেইসঙ্গে উত্তরবঙ্গে প্রথমবার বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল।এই নিয়ে ১ সপ্তাহে দল ছাড়লেন ৩ বিজেপি বিধায়ক।সোমবার তৃণমূলে যোগ দেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। মঙ্গলবার তৃণমূলে যোগ দেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস।আর এরপর গতকাল শনিবার তৃণমূলে যোগ দিলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়।

একুশে বিধানসভা ভোটে বিজেপি ৭৭টি আসনে জয়ী হয়। কিন্তু, ভোটের ফল প্রকাশের পর, বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। ফলে, বিজেপির বিধায়ক পদ কমে দাঁড়ায় ৭৫।এরপর তৃণমূলে যোগ দেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। বিজেপি বিধায়কের সংখ্যা আরও কমে হয় ৭৪। তন্ময় ঘোষ ও বিশ্বজিত্‍ দাসের তৃণমূলে যোগদানের পর, বিজেপির বিধায়ক সংখ্যা কমে হয় ৭২। এবার, সৌমেন রায়ের দলবদলের জেরে সেই সংখ্যা কমে হল ৭১।

বিধায়কদের দলবদল প্রসঙ্গে এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, গরু-ছাগল তো নয় যে আটকে রাখব। দলবদল এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। 

 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget