এক্সপ্লোর

Uttar Dinajpur : রায়গঞ্জে জলকাদা পেরিয়ে যেতে হচ্ছে দুয়ারে সরকার শিবিরে, মানুষের সাহায্যে খোদ বিডিও

ভারী বৃষ্টির জেরে জলকাদায় মুখ ঢেকেছে স্কুলের মাঠ। তার মধ্যেই চলছে দুয়ারে সরকার কর্মসূচি। কাদার মধ্যে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। জলকাদায় নেমে তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন বিডিও।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ : ভারী বৃষ্টির জেরে জলকাদায় মুখ ঢেকেছে স্কুলের মাঠ। তার মধ্যেই চলছে দুয়ারে সরকার কর্মসূচি। কাদার মধ্যে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। জলকাদায় নেমে তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন বিডিও। এমনই ছবি ধরা পড়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।

মাঠ জুড়ে প্যাচপ্যাচ করছে জল আর কাদা। হাঁটতে গেলে কাদায় আটকে যাচ্ছে পা। একটু বেচাল হলেই পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা। অনেকে ঝুঁকি এড়াতে চটি হাতে নিয়েই জলকাদা ভেঙে চলেছেন। এই ছবি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের দেবীনগর মহারাজা জগদীশ নাথ হাইস্কুলের। সেখানে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। আর তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বৃষ্টি। গত কয়েক দিন ধরে বৃষ্টির দাপট বেড়েছে উত্তর দিনাজপুরে। তার জেরে রায়গঞ্জের জগদীশ নাথ হাই স্কুলের মাঠ কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। কিন্তু দুয়ারে সরকার কর্মসূচি চলায় দুর্ভোগ জেনেও হাজির হচ্ছেন সাধারণ মানুষ। তাঁরা জলকাদায় সমস্যায় পড়েছেন।

রাজ্যজুড়ে চলছে সরকারি প্রকল্প দুয়ারে সরকার। বর্ষাকালে জলকাদা উপেক্ষা করে এলাকার হাজার হাজার সাধারণ মানুষ স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার-সহ বিভিন্ন প্রকল্পের আবেদনের জন্য ভিড় জমাচ্ছেন দুয়ারে সরকার শিবিরে। কিন্তু জলকাদার জন্য সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। কর্দমাক্ত হয়ে যাচ্ছে তাঁদের পোশাক। তাঁরা জানাচ্ছেন, দুয়ারে সরকার শিবিরের স্থান পরিবর্তন করলে অনেক উপকার হত বলে। বর্ষার জলে শিবির আয়োজিত স্কুলের মাঠ জুড়ে জল আর কাদা জমে রয়েছে। সাধারণ মানুষ থেকে আমলা, রায়গঞ্জের জগদীশ নাথ হাই স্কুলে দুয়ারে সরকার কর্মসূচিতে জলকাদায় হয়রান হচ্ছেন সবাই। 

এই পরিস্থিতিতে প্যান্ট গুটিয়ে মাঠে নেমেছেন খোদ বিডিও শুভজিৎ মণ্ডল। জলকাদার মধ্যে এগিয়ে এসে সাধারণ মানুষকে গাইড করছেন তিনি। বিডিও বলেছেন, ‘প্রকৃতির ওপর কারও নিয়ন্ত্রণ নেই। আগে থেকেই দুয়ারে সরকার শিবিরগুলোর স্থান নির্ধারণ করে প্রচার করা হয়েছে। বৃষ্টির জন্যই সাধারণ মানুষের সমস্যা হচ্ছে।’

সেরা শিরোনাম

Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget