এক্সপ্লোর

Raigunge University : মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশের পরও এগোয়নি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ, শুরু রাজনৈতিক তরজা

North Dinajpur : ৭ ডিসেম্বর, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের কাজ দ্রুত শেষ করার জন্য নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও এগোয়নি কাজ। থমকে রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের (Raigunge University) ভবন নির্মাণ। কর্তৃপক্ষের অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি। এনিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছে বিজেপি (BJP)। পাল্টা জবাব দিয়েছে শাসকদলও।

৭ ডিসেম্বর, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের কাজ দ্রুত শেষ করার জন্য নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, স্পিড আপ করতে বলো। স্পিড আপ না করে কী লাভ। গভর্নমেন্ট টাকা দিচ্ছে। গভর্নমেন্ট একটা বিল্ডিং করে দিচ্ছে। তার পরেও যদি তোমরা ফেলে রাখো, তাহলে লোকের প্রয়োজনে কী করে লাগবে ?

তারপর ৪ মাস কেটে গেছে। কিন্তু, বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ একটুও এগোয়নি। যেখানে থমকে ছিল, সেই অবস্থাতেই রয়ে গেছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, এনিয়ে প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, একাধিকবার চিঠি দিয়েছি শিক্ষা দফতরে।

জীবন বর্মন নামে এক পড়ুয়া বলেন, তাড়াতাড়ি শেষ হলে খুব ভাল হয়। অনেক দিন গাদাগাদি করে বসতে হয়। পাসের ক্লাসে খুবই অসুবিধা হয়।
 
২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের তকমা পায় রায়গঞ্জ কলেজ। পরের বছর থেকেই শুরু হয়ে যায় পঠনপাঠন। ২০১৬-র শেষের দিকে, বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ তলা ভবন নির্মাণের কাজও শুরু হয়। কিন্তু হঠাত্‍ই মাঝপথে সেই কাজ বন্ধ হয়ে যায়। ৪ মাস আগে, এনিয়ে মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশের পরও তা এগোয়নি। আর এনিয়েই তৃণমূল সরকারকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

উত্তর দিনাজপুর বিজেপির সভাপতি বাসুদেব সরকার বলেন, কাটমানির সরকার। তাই কাজ হচ্ছে না। দুর্নীতিগ্রস্ত।

রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা অরিন্দম সরকার বলেন, বিজেপি তো কেন্দ্রের কাটমানি নেয়। মমতা উত্তরবঙ্গের কথা ভেবে ইউনিভার্সিটি করল।

এই মুহূর্তে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সংখ্যা প্রায় ১০ হাজার। কিন্তু কবে নির্মাণ হবে নতুন ভবন? কবে ঘুচবে দুর্ভোগ? অপেক্ষায় পড়ুয়ারা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...

ভিডিও

Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget