এক্সপ্লোর

রায়গঞ্জের বিখ্যাত করুণাময়ী কালীবাড়ি! আরাধনা করেন সাধক বামাখ্যাপার বংশধরেরা

দীপাবলির রাতে প্রতিবার হাতে পুজোর ডালি নিয়ে এই মন্দিরের সামনে লম্বা লাইন দেন ভক্তরা। রায়গঞ্জের বিখ্যাত বন্দর আদি করুণাময়ী কালীবাড়িতে প্রতিবছর ধূমধাম করে শক্তির আরাধনা করেন সাধক বামাখ্যাপার বংশধরেরা। 

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: সাধক বামাক্ষাপার বংশধরেরা দীর্ঘদিন ধরে পুজো করে আসছেন রায়গঞ্জ আদি করুনাময়ী কালী মন্দিরে। এখানে তন্ত্রমতে পূজিতা হন দেবী। দূরদূরান্ত থেকে প্রতিবার ভক্তরা পুজো দিতে আসেন এই মন্দিরে।

বাতাসে ধূপের গন্ধ। কাঁসর-ঘণ্টার আওয়াজে মুখরিত আকাশ। দীপাবলির রাতে প্রতিবার হাতে পুজোর ডালি নিয়ে এই মন্দিরের সামনে লম্বা লাইন দেন ভক্তরা। রায়গঞ্জের বিখ্যাত ‘বন্দর আদি করুণাময়ী কালীবাড়ি’তে প্রতিবছর ধূমধাম করে শক্তির আরাধনা করেন সাধক বামাখ্যাপার বংশধরেরা। 

কথিত আছে প্রায় পাঁচশো বছর আগে পাঞ্জাব প্রদেশের এক সাধু পায়ে হেঁটে এসে উপস্থিত হন রায়গঞ্জের কুলিক নদীর বন্দর ঘাটে। ঘাটের কাছেই একটি গাছের তলায় ধ্যান করে সিদ্ধিলাভ করেন। সেই থেকে এখানে শুরু হয় কালীর আরাধনা। 

১২১৬ বঙ্গাব্দে দিনাজপুরের রাজা স্বপ্নাদেশ পেয়ে এই স্থানে নির্মাণ করেন কালী মন্দির। এরপর তারাপীঠের মহাসাধক বামাখ্যাপার বংশধর জানকিনাথ চট্টোপাধ্যায় বারাণসী থেকে কষ্টিপাথরের কালীমূর্তি এনে বসান পঞ্চমুণ্ডী আসনে। সেই থেকেই ওই মূর্তির পুজো হয়ে আসছে ‘বন্দর আদি করুনাময়ী কালীবাড়ি’তে। 

এখানে তন্ত্রমতে পূজিতা হন দেবী। সারা বছরই অসংখ্য ভক্তের সমাগম হয় এই মন্দিরে। 

সাধক বামাক্ষাপার বংশধর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় বলছেন, এই মন্দিরে কালীপুজোর রাতে মায়ের পায়ের নূপুরের ধ্বনি শোনা যায়। তন্ত্রমতে এখানে দেবী পূজিতা হন। মাছ ভোগ দেওয়ার পাশাপাশি ছাগ বলির প্রচলন রয়েছে বন্দর আদি করুনাময়ী কালীবাড়িতে। পুজোর বর্ণনা দিয়েছেন। পুজোয় বলি প্রথার বিবরণ।

রায়গঞ্জের বাসিন্দা ভগবানপ্রসাদ সাহা বলছেন, 'আমরা ছোট থেকেই এই পুজো দেখে আসছি।  মা খুব জাগ্রত।' করোনাকালেও এই পুজোয় যথেষ্ট ভক্তসমাগমের আশা করছেন উদ্যোক্তারা। তাই সতর্কতা হিসাবে মন্দিরের প্রবেশদ্বারে বসানো হয়েছে স্যানিটাইজার টানেল। বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার। 

আরও পড়ুন: Kalipuja 2021: কৈলাসে ফিরে গেছেন বড়দেবী! আসছেন বড় তারা, কোচবিহারের মদনমোহন মন্দিরে চূড়ান্ত ব্যস্ততা

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
News Live Update : কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget