এক্সপ্লোর

Kalipuja 2021: কৈলাসে ফিরে গেছেন বড়দেবী! আসছেন বড় তারা, কোচবিহারের মদনমোহন মন্দিরে চূড়ান্ত ব্যস্ততা

কৈলাসে ফিরে গেছেন বড়দেবী! আসছেন বড় তারা। কোচবিহারের মদনমোহন মন্দিরে প্রতিমা তৈরিতে এখন চূড়ান্ত ব্যস্ততা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বাঁ হাতে নয়, এই কালীর ডান হাতে থাকে খড়্গ। পুজোর দিনে হয় পাঁচ পশুপাখির বলি। কোচবিহারের মদনমোহন মন্দিরে বড় তারা-র পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে।

কৈলাসে ফিরে গেছেন বড়দেবী! আসছেন বড় তারা। কোচবিহারের মদনমোহন মন্দিরে প্রতিমা তৈরিতে এখন চূড়ান্ত ব্যস্ততা। এই কালী, সবার কাছে বড় তারা বা জয় তারা নামেই পরিচিত। কবে পুজোর শুরু হয়েছিল, তা সঠিক জানা নেই কারও। তবে শোনা যায়, প্রথমে রাজবাড়িতে হত পুজো।  

১৮৮৯ সালে মদনমোহন মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর, সেখানকার কাঠামিয়া মন্দিরে নিয়ে আসা হয় মূর্তি। সেখানেই নিত্যপুজো হয় বড় তারার। কালীপুজো উপলক্ষে প্রতিবার তৈরি হয় নতুন প্রতিমা। সাড়ে ১০ হাত উচ্চতার প্রতিমার বৈশিষ্ট্যও আলাদা। রাজ আমল থেকেই কালী পুজো উপলক্ষে পঞ্চবলি প্রচলিত। 

পাঁঠা, মেষ, হাঁস, পায়রা, মাগুরমাছ বলি দেওয়া হয় কালীপুজোর দিন মায়ের ভোগে দেওয়া হয় পোড়া শোলমাছ। বড়দেবীর পুজোর মতোই, বড় তারার পুজোরও যাবতীয় আয়োজন করে দেবত্তোর ট্রাস্ট। যা রাজ্য সরকারের পর্যটন দফতরের অধীনে রয়েছে। এবারও করোনা বিধি মেনেই পুজোর আয়োজন করছে ট্রাস্ট।

মদনমোহন মন্দিরের দেবোত্তর ট্রাস্টের সচিব বিশ্বদীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, পরম্মপরা মেনেই পুজো হবে, তবে কোভিড সিচুয়েশনে বিধি মেনে, অঞ্জলিতে দূরত্ব মেনে করা হবে।

বংশ পরম্পরায় বড় তারার প্রতিমা গড়ে আসছেন শিল্পী প্রভাত চিত্রকর। নয় নয় করে শেষ ২৫ বছর ধরে মদনমোহন মন্দিরে তাঁর হাতেই রূপ পেয়েছেন কালী। পুজোর মুখে পারিশ্রমিক নিয়ে অভিযোগ তুলেছেন শিল্পী। যদিও তা মানতে নারাজ ট্রাস্ট।

মদনমোহন মন্দিরের প্রতিমাশিল্পী প্রভাত চিত্রকর বলছেন, ঠিকঠাক পারিশ্রমিক পাই না। অন্যদিকে মদনমোহন মন্দিরের দেবোত্তর ট্রাস্টের সচিব বিশ্বদীপ মুখোপাধ্যায় বলছেন, সঠিক পারিশ্রমিক দেওয়া হয়। যদিও প্রতিমা গড়ার সময় এসব আর ভাবার সময় থাকে না শিল্পীর। নাওয়া-খাওয়ার সময় ভুলে কাজ করে চলেন তিনি। 


রূপ পাচ্ছে বড় তারা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যেই অভিষেকের চিকিৎসার পক্ষে আদালত, সরকারকে কী নির্দেশ দেওয়া হল?
রাজ্যেই অভিষেকের চিকিৎসার পক্ষে আদালত, সরকারকে কী নির্দেশ দেওয়া হল?
Suvendu Adhikari: ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ শুভেন্দু অধিকারীর- এবার মূল অভিযুক্তর নাম প্রকাশ? কে সে?
২১ জুলাইয়ের রিপোর্ট পেশ শুভেন্দু অধিকারীর- এবার মূল অভিযুক্তর নাম প্রকাশ? কে সে?
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
News Live : 'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget