এক্সপ্লোর

North Dinajpur News: বিয়ের কার্ড খুলতেই ভেতরে গল্পের বই ! নজরকাড়া পদক্ষেপ রায়গঞ্জের যুবকের

Book Reading Habit: চিঠির প্রেরক তথা প্রসেনজিৎবাবুর জ্যাঠামশাই অশোক সরকার জানান, নতুন প্রজন্মকে বইমুখী করা, ডিজিটালাইজেশনের পাশাপাশি পুরনো দিনের বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ : বইয়ের পরিবর্তে হাতে আজ মোবাইল ! মুঠোবন্দি ফোনেই গোটা বিশ্বের তথ্য। ডিজিটাল যুগে তাই দিন দিন হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস । সেকথা যথার্থই অনুধাবন করেছেন রায়গঞ্জের বীরনগরের যুবক প্রসেনজিৎ কুমার সরকার। তাই বই পড়ার অভ্যাস উস্কে দিতে গুনে গুনে ২০০টি বই কিনে তার ওপর আমন্ত্রণপত্র সেঁটে বাড়ি বাড়ি পাঠিয়ে দিলেন বিয়ের কার্ড। বিয়ের কার্ড খুলতেই ভেতরে দেখা মিলছে আস্ত গল্পের বই-এর। বাস্তবে এমন ঘটনা ঘটিয়ে জনসাধারণকে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন প্রসেনজিৎ। নিজের বিয়ের বিশেষ মুহূর্তটি স্মরণীয় করে রাখতে আমন্ত্রণপত্রের ভেতরে উপহার দিচ্ছেন গল্পের বই ।

বাবা প্রদীপ কুমার সরকার এবং মা স্বপ্না সরকার (দে)-র একমাত্র ছেলে পেশায় চাকরিজীবী এই যুবক নিজের বিয়ের কার্ডের মোড়কে আমন্ত্রিতদের হাতে তুলে দিচ্ছেন গল্পের বই। বই আমাদের সকলের কাছের বন্ধু, কিন্তু এই আধুনিক যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে কোথাও যেনও হারিয়ে যেতে বসেছে সাধারণের বই পড়ার অভ্যেস। ঠিক এই ভাবনাকে সামনে রেখেই প্রসেনজিৎবাবু সিদ্ধান্ত নিয়েছেন নিজের বিয়ের কার্ডের ভেতরে একটি গল্পের বই সকলকে তুলে দেওয়ার। বই পড়ার অভ্যেস যেমন সুস্থ সমাজ গড়ে তুলতে সাহায্য করবে, ঠিক তেমনই সাধারণ মানুষের বই না পড়ার ফলে সেরকম ব্যবসা  হয় না বই বিক্রেতাদের, তাই এই সব দিকে নজর দিয়ে প্রায় ২০০টি বই কিনেছেন তিনি। পুরনো এই বই পড়ার অভ্যেস ফিরে আসুক নতুন প্রজন্মের মধ্যেও, এই বার্তাই তুলে ধরতে চেয়েছেন তিনি। 

চিঠির প্রেরক তথা প্রসেনজিৎবাবুর জ্যাঠামশাই অশোক সরকার জানান, নতুন প্রজন্মকে বইমুখী করা, ডিজিটালাইজেশনের পাশাপাশি পুরনো দিনের বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। এমনকী যাঁরা এই আমন্ত্রণপত্র পাচ্ছেন, তাঁরাও এই অভিনবত্বকে সাদরে গ্রহণ করছেন বলে জানিয়েছেন তিনি।
 
পাশাপাশি বিয়ের কার্ড একটা সময় পরে মানুষ ফেলে দেন। কিন্তু বই-সহ বিয়ের কার্ড মানুষের ঘরে ঠাঁই পাবে। বইটি মানুষ যেদিনই পড়ার জন্য হাতে তুলবেন, সেদিনই সরকার বাড়ির ছেলের বিয়ে-র স্মৃতি রোমন্থন করবেন আমন্ত্রিতরা, তাই এই অভিনবত্ব বলে জানালেন প্রসেনজিতের মা স্বপ্না সরকার (দে)। 

আধুনিক প্রজন্মের যুবক তথা প্রসেনজিতের বন্ধু দেবার্ঘ্য দত্ত বন্ধুর আমন্ত্রণ জানানোর পদ্ধতিতে রীতিমতো আপ্লুত। তাঁর কথায়, এর ফলে নতুন প্রজন্মের কিছু মানুষের মধ্যে অন্তত বই পড়ার উৎসাহ গড়ে উঠবে বলে আশাবাদী তিনি। 
তবে, রায়গঞ্জের মতো মডেল শহরে এজাতীয় উদ্যোগ যে ইতিমধ্যেই সকলের হৃদয়ে নজর কেড়েছে, তা আমন্ত্রিত মানুষ থেকে শুরু করে শ্রোতারাও একবাক্যে স্বীকার করে নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget