এক্সপ্লোর

North Dinajpur: রায়গঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রী

North Dinajpur Bus Accident: বাস দূর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বাসযাত্রী। দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১২ টা নাগাদ  রায়গঞ্জ (raiganj) থানার পানিশালা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর, মালদা: ভয়াবহ বাস দুর্ঘটনা। মালদা (malda) থেকে গুজরাট (gujrat) যাওয়ার পথে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বাসযাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১২ টা নাগাদ  রায়গঞ্জ (raiganj) থানার পানিশালা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহতদের সকলকেই ভর্তি করা হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে মেডিকেল সূত্রে খবর।

অন্য একটি বিক্ষিপ্ত ঘটনায়, শুক্রবার সকালে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল মালদা রেল স্টেশনের সকলে (Malda Rail Station)। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে মৃত্যু হল এক যাত্রীর। জানা গিয়েছে পরিবারের সঙ্গে বক্সার থেকে ফারাক্কা এক্সপ্রেসে চেপে মালদায় ফিরছিলেন ওই যাত্রী। এই পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু তারপরই আচমকা অঘটন। ট্রেন থেকে নেমে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে গেলেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই রেলযাত্রীর নাম শোভন প্রসাদ সাহা। গঙ্গারামপুর এলাকার বাসিন্দা ওই ব্যক্তির বয়স ৫৬-এর আশেপাশে। এমন অঘটনে শোকের ছায়া নেমে এসে পরিবারে। পরিবারের লোকজন জানিয়েছেন, ফারাক্কা এক্সপ্রেস ট্রেনে চেপে তাঁরা বক্সার থেকে মালদা রেল স্টেশনে পৌঁছন। সেখান থেকে গঙ্গারামপুর যাওয়ার জন্য এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাচ্ছিলেন তাঁরা। সেখানে যাওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। মালদা রেল স্টেশনের জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

সাত সকালে ফাঁকা মাঠের মাঝে জঙ্গলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য চন্দ্রকোনায় (chandrokona), মৃতদেহ উদ্ধারে পুলিশ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর (west midnapore) জেলার চন্দ্রকোনা ১ ব্লকের ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বামারিয়া এলাকার। ওই এলাকার একটি নিকাশি খালের পাড়ে মাঠের মাঝে জঙ্গলের গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় বছর ৪৫ এর এক ব্যক্তিকে।

আরও পড়ুন: গত একদিনে রাজ্যে করোনায় কমল দৈনিক সংক্রমণ, মৃত ১৩

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sujit Bose : 'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
News live: খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু
খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু
SSC Tainted Candidates : পালাবদলের পরেই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় সরকার, জেলাশাসকদের চিঠি শিক্ষা দফতরের
পালাবদলের পরেই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় সরকার, জেলাশাসকদের চিঠি শিক্ষা দফতরের
Tiljala Fire Incident:'নেই বেরোনোর রাস্তা..বেআইনিভাবে চলছিল কারখানা' ! তিলজলা অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে রিপোর্ট তদন্তকারী কমিটির
'নেই বেরোনোর রাস্তা..বেআইনিভাবে চলছিল কারখানা' ! তিলজলা অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে রিপোর্ট তদন্তকারী কমিটির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget