এক্সপ্লোর

North Dinajpur: পঞ্চায়েত ভোটের আগে পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল লড়াই প্রকাশ্যে

পঞ্চায়েত ভোটের মুখে পুরসভায় তুলকালাম! উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল লড়াই প্রকাশ্যে!

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: মেয়াদ পেরিয়েছে রায়গঞ্জ পুরসভার। ২৭টি ওয়ার্ডে কোঅর্ডিনেটরের দায়িত্ব সামলাচ্ছেন বিদায়ী কাউন্সিলররা। তার মধ্যেই প্রতি ওয়ার্ডে নিজের মনোনীত প্রতিনিধি বসানোর কথা ঘোষণা করেছেন স্থানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়কের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে শাসকদলেরই একাংশ। 

পঞ্চায়েত ভোটের মুখে পুরসভায় তুলকালাম! উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল লড়াই প্রকাশ্যে! পরিস্থিতি এমন জায়গায় গিয়ে ঠেকেছে, বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দেওয়া স্থানীয় বিধায়কের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন শাসকদলেরই নেতা, রায়গঞ্জ পুরসভার সহকারী পুরপ্রশাসক। 

২৭ ওয়ার্ডের রায়গঞ্জ পুরসভা। গত বছর এপ্রিল মাসে তৃণমূল পরিচালিত পুরসভার মেয়াদ শেষ হয়েছে। এখন পুরসভা পরিচালনার দায়িত্বে রয়েছে ৩ সদস্যের প্রশাসকমণ্ডলী। প্রতিটি ওয়ার্ডে কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বিদায়ী কাউন্সিলররা। এভাবেই চলছিল। বিতর্ক শুরু হয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর প্রকাশ করা এই তালিকাকে ঘিরে, যেখানে দেখা যাচ্ছে, রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডেই নিজের মনোনীত প্রতিনিধি  বসানোর কথা ঘোষণা করেছেন তিনি।  একুশের বিধানসভা ভোটের পর, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক নিজের ফেসবুক পেজেও সেকথা জানিয়ে দেন।

রায়গঞ্জের তৃণমূল নেতা ও বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দাবি, একটাই উদ্দেশ্য যাতে পরিষেবাগুলো ভাল করে দিতে পারি। শহরের পরিষেবা থেকে যাতে কেউ বঞ্চিত না হয়, নেতারা পঞ্চায়েতে দায়িত্ব পাবে, নিয়োজিত হবে, রায়গঞ্জ পুর এলাকায় যাতে কেউ পরিষেবা থেকে বঞ্চিত না হয়, তার জন্যই ২৭টি ওয়ার্ডে রিপ্রেজেন্টেটিভ রেখেছি।

বিধায়কের এই তালিকা যে তাঁরা মানছেন না, সাফ জানিয়ে দিয়েছেন রায়গঞ্জ পুরসভার সহকারী প্রশাসক। রায়গঞ্জ পুরসভার তৃণমূল নেতা ও সহকারী প্রশাসক অরিন্দম সরকার বলছেন, দলে পদ দিতে পারেন একমাত্র মমতা ও অভিষেক। তার বাইরে কেউ পদ সৃষ্টি করতে পারে না। তাই আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। বিধায়কের অভিজ্ঞতা কম। তার হয়তো কোম্পানি চালানোর অভিজ্ঞতা আছে, দল চালানোর কোনও অভিজ্ঞতা নেই। তার এটাই প্রমাণ। দল আর কোম্পানি এক নয়। নিজের মনগড়া কিছু করতে গেলে আমরা রাজ্য নেতৃ্ত্বকে জানাব। বিজেপি থেকে এসেছেন বলে কোনও প্রিভিলেজ তিনি পাবেন না।

শাসকের ঘরের বিবাদ সামনে আসতেই আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বিজেপি সভাপতি বাসুদেব সরকার বলছেন, নিজেরা নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারছে না। দল নির্ধারিত কোঅর্ডিনেটর রয়েছে। বিধায়কের তার ওপর আস্থা নেই। প্রাইভেট লিমিটেড কোম্পানি। সংগঠন একটা করছে, বিধায়ক একটা করছে। সংগঠনে নেতাদের বিশ্বাসযোগ্যতা নেই। সাধারণ মানুষের মধ্যেও গ্রহণযোগ্যতা নেই।

উত্তর দিনাজপুরের সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম পালের কথায়, মানুষ পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। আছে ২৭ জন কোঅর্ডিনের, আবার ২৭ জনকে বসানো মানে কোথা থেকে তাদের টাকা দেবে? কীভাবে দেবেন, তার মানে ডেভলপমেন্টের টাকা এখানেও ভাগ বাটোয়ারা হবে। সিন্ডিকেট হবে। 

দলীয় বাধার মুখে শেষ পর্যন্ত বিধায়কের তালিকা কার্যকর হয় কিনা, এখন সেটাই দেখার। 

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget