এক্সপ্লোর

Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

TMC News : ঘটনার জেরে দীর্ঘক্ষণ সিআইটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিল ঘিরে চরম উত্তেজনা। জমায়েতে ইন্ধন দেওয়ার অভিযোগে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। বৈশ্বানর চট্টোপাধ্যায়কে নিয়ে যান পুলিশ আধিকারিকরা। পুলিশের তরফে পরিষ্কার বলা হয়, হাইকোর্টের অনুমতি নেই, তাঁরা কেন জমায়েত করছেন। ঘটনার জেরে দীর্ঘক্ষণ সিআইটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলীয় কর্মী-সমর্থকরা সেখানে জমায়েত করেন। সঙ্গে দেখা যায় দোলা সেনকেও।

বিস্তারিত...

হাইকোর্টের অনুমতি ছাড়াই মিছিলে অনড় থাকতে দেখা যায় 'কালীঘাট তৃণমূল'-কে। মিছিলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় 'কালীঘাট তৃণমূল'-এর। এর জেরে পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা ছড়ায়। চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন ডেরেক ও' ব্রায়েন, দোলা সেনরাও। মিছিল থেকে গ্রেফতার হন কুণাল ঘোষ। 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে অনুমতি দেয়নি হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে 'কালীঘাট তৃণমূল'-এর আর্জি খারিজ হয়ে যায়। 'গতকালের ছাত্র আন্দোলনের মিছিল দেখার পরে অনুমতি নয়। আজ এই অনুমতি দিতে পারে না আদালত', এমনই পর্যবেক্ষণ বিচারপতির। এরপর পুলিশ 'না' বলার পরেও কালীঘাট তৃণমূল-এর জমায়েত ঘিরে উত্তেজনা ছড়ায়। কুণাল ঘোষ-সহ বাকি নেতৃত্বকে পুলিশ লালবাজারে নিয়ে যায়। সেখান থেকে স্কুটিতে চেপে লালবাজারের পথে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুটিতে যেতে যেতেই 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তোলেন তিনি। এর আগে মমতা বলেন, "আমরা ছাত্র-যুবদের সঙ্গে ছিলাম, আছিও।" 

নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে গতকাল ধর্মতলায় একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে কলেজ পড়ুয়া থেকে অভিভাবকদের বিক্ষোভ-মিছিল হয়। আন্দোলনে যোগ দেন ককরোচ জনতা পার্টির পার্টির সদস্যরাও। আর বিক্ষোভ ঘিরে বিকেলে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা।  

নিটের প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনের সমর্থনে আন্দোলন-বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে কলকাতায়। বিক্ষোভের ভিতর থেকে পুলিশকে লক্ষ্য় করে ইট-জুতো-বোতল ছোড়া হয়। পাল্টা লাঠি উঁচিয়ে ছুটে যায় পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে শিয়ালদা স্টেশন থেকে মিছিলে যোগ দেন হাজার হাজার কলেজ পড়ুয়া থেকে অভিভাবকরা। মিছিলে যোগ দেন ককরোচ জনতা পার্টির পার্টির সদস্যরা। মুখে মুখে স্লোগান। কালো মাথার ভিড়। মণীষীদের ছবি দেওয়া প্ল্য়াকার্ড...পোস্টার...ফুল হাতে বিশাল মিছিল। GET WELL SOON SYSTEM লেখা প্ল্য়াকার্ড ও ফুল হাতে মিছিলে হাজির হতেও দেখা যায়।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget