এক্সপ্লোর

Sikkim Landslide: উত্তর সিকিমে ভয়াবহ ধস! প্রবল বৃষ্টি, আটকে হাজার হাজার পর্যটকরা, বড় নির্দেশ প্রশাসনের

North Sikkim Heavy Rain: স্থানীয় প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, শুক্রবার থেকে উত্তর সিকিমে পর্যটকদের নতুন করে আসার অনুমতি আর দেওয়া হবে না।

কলকাতা: ফের প্রাকৃতিক বিপর্যয় সিকিমে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারত্তর সিকিমে ভূমিধসের কারণে প্রায় ১,০০০ পর্যটক আটকা পড়েছেন। সেখানেও প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তারা জানিয়েছে, চুংথাং-এ প্রায় ২০০ পর্যটকের গাড়ি আটকা পড়েছে এবং যাত্রীরা সেখানে একটি গুরুদ্বারে অবস্থান করছেন।          

চুংথাং রাজ্যের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। পুলিশ জানিয়েছে যে লাচেন-চুংথাং সড়কের মুনশিথাং এবং লাচুং-চুংথাং সড়কের লেমা/বব-এ ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। অবিরাম বৃষ্টিপাতের ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। বৃহস্পতিবার বিকেল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে উত্তর সিকিমের বিস্তীর্ণ অংশে। তার ফলে একাধিক রাস্তায় ধস নেমেছে। বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।

রাতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, শুক্রবার থেকে উত্তর সিকিমে পর্যটকদের নতুন করে আসার অনুমতি আর দেওয়া হবে না। ইতিমধ্যে যে অনুমতি দেওয়া হয়ে গিয়েছে, সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে।                                                                                                          

বিভিন্ন ভ্রমণ সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এখন যাতে আর পর্যটক উত্তর সিকিমে না পাঠানো হয়। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এবং রাস্তাঘাটের মেরামত না হওয়া পর্যন্ত পর্যটকদের জন্য উত্তর সিকিম বন্ধ থাকবে। এই বিষয়ে সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, "এই সপ্তাহব্যাপী বৃষ্টি চলবে। আগামী সপ্তাহে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। তবে আবহাওয়ায় একটা বদল শনিবারই আসতে পারে।" লাচুং এবং লাচেন হল পাহাড়ি স্টেশন, যা তাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং গুরুদংমার হ্রদ এবং ইয়ুমথাং উপত্যকার মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির  জন্য পরিচিত। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তরবঙ্গে উপরের দিকের জেলায় বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে কয়েক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টি বাড়বে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।                                  

সেরা শিরোনাম

Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget