এক্সপ্লোর

Northwester Impact: জেলায় জেলায় কালবৈশাখীর তাণ্ডব, গাছ ভেঙে মৃত্যু কিশোরের

Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই, শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে আলাদা করে ঝড়র সম্ভাবনা ছিল না।

কলকাতা: বিকেলেই নামল আঁধার, কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গে (South Bengal) শুরু হল প্রবল বৃষ্টি। কালবৈশাখীর (northwester) তাণ্ডব চলছে রাজ্যের একাধিক জেলায়।

শহর জুড়ে মুষলধারে বৃষ্টি, জেলা ঢাকল মেঘে

কলকাতা-সহ শহরের আশপাশের বিভিন্ন জেলায় চলছে কালবৈশাখীর তাণ্ডব। ভেঙে পড়ল গাছ। কলকাতা-সহ আশপাশের জেলায় ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টি। আবহাওয়া দফতর থেকে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সর্তকতা দেওয়া হয়েছে।

ঝোড়ো আবহাওয়ার দাপুটে তাণ্ডব

জেলায় জেলায় শুরু প্রবল বৃষ্টি। বর্ধমানে (Bardhaman) ঝড়ে ভেঙে পড়ল গাছ। তাতে চাপা পড়ে মৃত্যু হল কিশোরের। একইসঙ্গে আহত দুই জন। অন্যদিকে আলিপুরেও (Alipore) ঝড়ে ভেঙে পড়ল গাছ। ডাফরিন রোডে গাছ ভেঙে পড়ে দুমড়ে মুচড়ে গেল ট্রাফিক সার্জেন্টের (Traffic Sergent) বাইক। অন্য়দিকে প্রবল বৃষ্টিতে ব্যাহত মেট্রো চলাচলও (Metro facility)। সাময়িকভাবে বন্ধ করা হল টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো পরিষেবা।

কালবৈশাখীর দাপটে এএফসি কাপে বিঘ্ন। এটিকে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস ম্যাচ আপাতত বন্ধ। ভাঙল যুব ভারতী প্রেস ক্লাবের একাংশ। 

আরও পড়ুন: Weather Update: কলকাতাসহ একাধিক জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই, শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে আলাদা করে ঝড়র সম্ভাবনা ছিল না। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান , বীরভূম মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ছিল।

আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামানে ঢুকে পড়েছে বর্ষা। পাশাপাশি, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

ভিডিও

Tolabaji News |
Suvendu Adhikari :
Kalyan Banerjee : 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP
Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget