এক্সপ্লোর

Lakshmir Bhandar : তিন মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার! ঝান্ডা হাতে পথে হাজার হাজার মহিলা, সঙ্গে ঝাঁটা

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরেই উঠল অভিযোগ। একেবারে ঝাঁটা, পতাকা হাতে নিয়ে প্রতিবাদে নামলেন মহিলারা। ভোটের আগে আবারও বিজেপির হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প?

মহিলা ভোট টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক বলা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে।  ২০২১ সালে বাংলার মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞরা অনেকেই মনে করেন, এই প্রকল্পই মহিলা ভোটারদের চুম্বক টানে টেনেছে ঘাসফুলের দিকে। অথচ সেই প্রকল্পের সুবিধা নাকি পাচ্ছেন না বহু মহিলা। আর তা রাজনৈতিক কারণে ! আগেই দাবি করেছিল বিজেপি।  ছাব্বিশের ভোটের আগে  লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমার-ওরার অভিযোগ করল বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরেই উঠল অভিযোগ। একেবারে ঝাঁটা, পতাকা হাতে নিয়ে প্রতিবাদে নামলেন মহিলারা। 

অভিযোগ, ময়নায় বিজেপি পরিচালিত দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন।  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা পান মাসিক ১ হাজার টাকা করে। তফশিলি জাতি এবং জনজাতি শ্রেণির মহিলারা এখন পান ১ হাজার ২০০ টাকা।  ২০২৬ এর বিধানসভা ভোটের আগে 'লক্ষ্মীর ভাণ্ডার'-এ 'আমরা-ওরা' করার অভিযোগ তুলল শুভেন্দু অধিকারীর দল।  পূর্ব মেদিনীপুরের ময়না লক্ষ্মীর ভাণ্ডারে বঞ্চনার অভিযোগে রণক্ষেত্রের আকার নিল। বিজেপি পরিচালিত পঞ্চায়েতে মিলছে না লক্ষ্মীর ভাণ্ডার, অভিযোগ বিজেপির। 
 
ময়নায় বিজেপি পরিচালিত বাকচা ও গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন না বলে অভিযোগ। মঙ্গলবার বাকচা-গজিনা গ্রাম পঞ্চায়েতের মহিলারা বঞ্চিত করার অভিযোগে বিক্ষোভ দেখায়।   সঙ্গে বিজেপি নেতাকর্মীরাও বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় হাতে ঝাঁটা নিয়ে। বিডিও অফিস চত্বরে ঢুকতে গেলে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ঠেলাঠেলি, ধস্তাধস্তি শুরু হয়ে যায়। মহিলাদের কারও হাতে ছিল ঝাঁটা, কারও হাতে ঝান্ডা।  

তৃণমূলের হিট প্রকল্পগুলোর মধ্যে প্রথম সারিতেই আসবে লক্ষ্মীর ভাণ্ডার। রাজনৈতিক কারণেই এই বঞ্চনা বলে অভিযোগ করছে বিজেপি। গত পঞ্চায়েত নির্বাচনে ময়নার বাকচা এবং গোজিনা গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। অভিযোগ, গত বেশ কয়েক মাস ধরে প্রায় ৯ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা।  বারবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ।  

বিশেষজ্ঞরা বলেন, গত বিধানসভা নির্বাচন থেকে পঞ্চায়েত ভোট, তৃণমূলের ঝুলি ভরিয়ে দিয়েছিল এই প্রকল্প। গত লোকসভা ভোটে মা লক্ষ্মীদের ভোট পেতেও যথেষ্ট সাহায্য করে এই প্রকল্প। এবারও ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তুঙ্গে তরজা।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget