এক্সপ্লোর

Murshidabad News: 'আমার ছেলে নয়' পুলিশের দেখানো ছবি দেখে চিনতে অস্বীকার বিজেপি কাউন্সিলরের

ফেরার রনি ওরফে শুভজিতের খোঁজে বেলডাঙায় লালবাজারের গোয়েন্দা পুলিশ

মুর্শিদাবাদ: পুলিশের যার ছবি দেখাচ্ছে, সে আমার ছেলে নয়, দাবি বিজেপি কাউন্সিলরের। সূত্রের খবর, মূল অভিযুক্ত বিজেপি কাউন্সিলরের ছেলেই, পাল্টা দাবি পুলিশের।

বিজেপির নবান্ন অভিযানে পুলিশের PCR ভ্যানে আগুন!মূল অভিযুক্তের খোঁজে মুর্শিদাবাদে অভিযান চালাল কলকাতা পুলিশের গোয়েন্দারা। তল্লাশি চালানো হল বেলডাঙার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরের বাড়িতে। গোয়েন্দাদের দাবি, এমজি রোডে পেট্রোল ঢেলে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেত্রী সান্ত্বনা ঘোষের ছেলে

শুভজিৎ ঘোষ ওরফে রনি। তাঁর বিরুদ্ধে, সরকারি সম্পত্তি নষ্ট কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীর কাজে বাধা হিংসা ছড়ানো-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশের দাবি, রনি ফেরার রয়েছেন। তাঁর খোঁজে এদিন বেলডাঙায় অভিযান চালান লালবাজারের গোয়েন্দারা। বিজেপি কাউন্সিলরের বাড়িতে তল্লাশির পাশাপাশি, স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তাঁরা।

যদিও, পুলিশের দাবি, বিজেপি নেত্রীর প্রতিবেশীদের ঘটনার সময়কার রনির এই ছবি দেখানো হয়েছিল। তাঁরা সকলেই রনি ওরফে শুভজিতকে সনাক্ত করেছেন। পুলিশের আরও দাবি, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন থেকে দেখা গেছে, বিজেপির নবান্ন অভিযানের দিন রনি কলকাতায় ছিলেন। তাঁদের আরও দাবি, পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় রনি জড়িত না থাকলে, পুলিশের কাছে তথ্য-প্রমাণ নিয়ে দেখা করতে পারতেন? 

পালিয়ে বেড়াচ্ছেন কেন? তিনি কোথায় আছেন, তা পরিবারের সদস্যরা বলতে পারছেন না? তাঁর পরিবারের সদস্যরা তথ্য গোপন করছেন। অভিযুক্তের ছবি ইতিমধ্যেই বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। পুলিশের গাড়িতে আগুন। মূল অভিযুক্ত বিজেপি নেত্রীর ছেলে। তবে সেকথা অস্বীকার করছেন কাউন্সিলর।

বাংলায় এসে অভিষেকের গুলি মন্তব্যকে হাতিয়ার করল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। মুখ্যমন্ত্রীর ভাইপো বলেছেন, মাথায় গুলি করতেন। তাঁর কথায় ক্ষমতার দম্ভ প্রকাশ পাচ্ছে।
ওপরতলার নির্দেশেই বিজেপির উপর অত্যাচার করেছে পুলিশ।
বিজেপি কর্মীদের নির্যাতনে তিনিই পুলিশকে নির্দেশ দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপির কেন্দ্রীয় দলের। 
বাংলায় জঙ্গলরাজ চলছে। ২০২৪-এর ভোটে শিক্ষা দেব, হুঙ্কার বিজেপির কেন্দ্রীয় নেতা ব্রিজ লালের। গুলি নয়, বাংলার মাথায় কলঙ্কের দাগ লাগিয়েছেন, তোপ দলের আরেক সদস্য প্রাক্তন বিজেপি সাংসদ সুনীল জাখরের। 

অন্যদিকে নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। পাঁচজনের কেন্দ্রীয় দলে রয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ ও উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজ লাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর, সাংসদ ও প্রাক্তন আইএএস অপরাজিতা ষড়ঙ্গী, পাঞ্জাবের বিজেপি নেতা সুনীল জাখর ও বিজেপির রাজ্যসভার সাংসদ সমীর ওঁরাও। পরিস্থিতি খতিয়ে দেখে আগামীকালই জে পি নাড্ডাকে রিপোর্ট দেবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। 

এদিন প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজে গিয়ে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল। এরপর নবান্ন অভিযানে আহত বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের উল্টোডাঙার বাড়িতে যান কমিটির সদস্যরা। সেখান থেকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিরা যান হেয়ার স্ট্রিট থানায়। এরপর হেস্টিংস অফিসে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন তাঁরা। কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক ও বিধায়ক অগ্নিমিত্রা পাল, দুই রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ ও উমেশ রাই। আজ হেস্টিংস অফিসে সাংবাদিক বৈঠক করে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

 

সেরা শিরোনাম

Chandrima Bhattacharya: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যেই ইস্তফা
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যেই ইস্তফা
Chandrima Bhattacharya: ঠিক এই জন্যই তৃণমূলের সব পদ ত্যাগ করলেন চন্দ্রিমা, জানিয়ে দিলেন বড় কারণ
ঠিক এই জন্যই তৃণমূলের সব পদ ত্যাগ করলেন চন্দ্রিমা, জানিয়ে দিলেন বড় কারণ
Birth Certificate Controversy : বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট বিলি, কাঠগড়ায় এই হাসপাতালের BMOH
বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট বিলি, কাঠগড়ায় এই হাসপাতালের BMOH
West Bengal News Live: তৃণমূলের এই পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য, পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি
তৃণমূলের এই পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য, পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি

ভিডিও

Madan Mitra :
Chandrima Bhattacharya | তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা | ABP Ananda LIVE
Fake Birth Certificate: বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ!
Ramkrishna Mission: ছাত্র মৃত্যুতে উত্তাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, বিক্ষোভ অভিভাবকদের
Nabanna: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget