এক্সপ্লোর

Civic Volunteer: সিভিক ভলান্টিয়ার স্কুলে পড়াবে! নিন্দার মুখে স্থগিত, প্রত্যাহার নয় কেন সিদ্ধান্ত, প্রশ্ন বিশিষ্টদের

Primary Education: সমালোচনার ঝড় উঠতে আপাতত সিভিক ভলান্টিয়ার দিয়ে পড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। কিন্তু পুরোপুরি বাতিল করা হল না কেন, তা নিয়েও উঠছে প্রশ্ন।

কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার ও আশাবুল হোসেন, কলকাতা: পুলিশকে সহযোগিতা করা যাদের কাজ, সেই সিভিক ভলান্টিয়াররা (Civic Volunteer) পড়াবেন প্রাইমারি স্কুলের পড়ুয়াদের। এহেন সিদ্ধান্তে হতবাক শিক্ষাবিদরা। তীব্র কটাক্ষ করেছেন, শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। কেন সিদ্ধান্ত প্রত্যাহারের বদলে, স্থগিত রাখা হল, এই প্রশ্ন তুলেছেন পবিত্র সরকার (Primary Education)।

শিশুর জীবনের ভিত তৈরি করে প্রাথমিক শিক্ষা

'একটা শিশু, একজন শিক্ষক। একটা বই, একটা পেন। দুনিয়া পাল্টে দিতে পারে'। নোবেলজয়ী মালালা ইউসুফজাই-র এই কথাই বুঝিয়ে দেয় একজন শিক্ষকদের কী অপরিসীম ক্ষমতা। আর একটি শিশুর জীবনের ভিত তৈরি করে প্রাথমিক শিক্ষা, যার জন্য় শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজন বিশেষ ধরনের প্রশিক্ষণের।

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সাহায্য করা, সিভিক ভলান্টিয়ারা কী করে সেই গুরু দায়িত্ব পালন করতে পারে? এ নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়ের পর সিভিক ভলান্টিয়ারদের সরকারি প্রাথমিক স্কুলে পড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত করল শিক্ষা দফতর। কিন্তু এমন একটা সিদ্ধান্ত নেওয়া হল কী করে? বিস্মিত শিক্ষাবিদরা।

হালফিলে রাজনৈতিক সভামঞ্চে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সিভিক ভলান্টিয়ারদের দিয়ে পড়ানোর বিষয়টি মানতে পারেননি নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। তাঁর কথায়, "এটা চলতে পারে না। এর পর তা আমি শিক্ষিত মানুষ, পুলিশ কমিশনার হতে পারব! যেখানে যার কাজ, সেটা করা উচিত। এটা সঠিক সিদ্ধান্ত নয়। এদের কাজ তো আইনশৃঙ্খলা দেখা! এরা কী ভাবে পড়াবে?"

আরও পড়ুন: Civic Volunteers: আপাতত স্থগিত সিভিক ভলান্টিয়ারদের স্কুলে পড়ানোর সিদ্ধান্ত

সমালোচনার ঝড় উঠতে আপাতত সিভিক ভলান্টিয়ার দিয়ে পড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। কিন্তু পুরোপুরি বাতিল করা হল না কেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। তাই শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, "স্থগিত লেখা হয়েছে। প্রত্যাহার করা হল না। এমন নির্বোধ সিদ্ধান্ত প্রত্যাহার নয় কেন?"

বিষয়টি সামনে আসতে, একদিন আগে গা বাঁচানো মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। কিন্তু বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু জানান, তাঁর শিক্ষা দফতর থেকে এমন কোনও অনুমোদন দেওয়া হয়নি। তিনি বলেন, "রাতেই বিভাগীয় সচিবের থেকে জানতে পেরেছি যে আমাদের দফতরের এই ধরনের কোনও অনুমোদন নেই। বিভাগীয় সচিব ওদের বলেছেন, আমাদের কাছে অনুমোদন চেয়ে পাঠাতে। আমরা ওটা প্রাথমিক পর্ষদের যে অ্যাকাডেমিক কাউন্সিল রয়েছে, তাদের কাছে পাঠাব। তারা অনুমতি দিলে তখন ভাবা যেতে পারে।"

সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে হতবাক সকলেই

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য়, তখন শিক্ষা নিয়ে কার্যত ছেলেখেলার এমন উদাহরণ, রাজনৈতিক মহলেও ঝড় তুলেছে। এমনিতেই সব বিষয় গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতীয় শিক্ষা ব্যবস্থায় অঙ্ক-ইংরেজির গুরুত্ব অপরিসীম। আর সেই দুই বিষয় পড়াতেই সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে হতবাক সকলেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget