এক্সপ্লোর

NRS Medical College: একজনই আছেন, রোগীদের ধৈর্য ধরার আবেদন জানিয়ে পোস্টার এনআরএসের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের

NRS Medical College: চরম সঙ্কটে এনআরএস মেডিক্যাল কলেজের গ্যাস্ট্রোএন্টেরোলজি ইউনিট। রয়েছেন মাত্র একজন চিকিৎসক। রোগীদের অধৈর্য না হওয়ার অনুরোধ জানিয়ে চিকিৎসা করছেন তিনি। দুর্ভোগে পড়েছেন রোগীরা।

সন্দীপ সরকার, কলকাতা: মাত্র একজন ডাক্তার রয়েছেন। তাই সকলকে অধৈর্য না হওয়ার অনুরোধ করে দেওয়া হয়েছে পোস্টার। যিনি এই পোস্টার সাঁটিয়েছেন, তিনি এনআরএস মেডিক্যাল কলেজের (NRS Medical College) গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট (Gastroenterologist) মানস মণ্ডল। পোস্টার দিয়েই আউটডোরে চিকিৎসা করছেন তিনি। আর চেম্বারের বাইরে রোগীদের ভিড়।

এর আগে এনআরএস মেডিক্যাল কলেজের গ্যাস্ট্রোএন্টেরোলজি ইউনিটে দু’জন চিকিৎসক ছিলেন। কিন্তু, গত সপ্তাহেই এখানকার একজন চিকিৎসক কলকাতা মেডিক্যাল কলেজে (Medical College Kolkata) বদলি হয়ে গিয়েছেন। ফলে এনআরএস মেডিক্যাল কলেজের গ্যাস্ট্রোএনটেরোলজি বিভাগ এখন চলছে একজন চিকিৎসক নিয়েই। প্রতি বুধবার গ্যাস্ট্রোএন্টেরোলজি ইউনিটের আউটডোর চলে এখানে। এদিনও আউটডোর খুলতেই লাইন লেগে যায় রোগীদের। চিকিৎসা করাতে সাতসকালেই মেডিক্যাল কলেজ হাসপাতালে হাজির হন অসংখ্য রোগী। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তবে মিলছে ডাক্তার দেখানোর সুযোগ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের পরিজনরা।

এই সমস্যা নিয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে হোয়াটসঅ্যাপ করা হলেও, মেসেজের কোনও জবাব দেননি তিনি।

আরও পড়ুন বাঁচল শিশুর প্রাণ, জটিল অস্ত্রোপচারে সাফল্য এনআরএস হাসপাতালে

অন্যদিকে, রেফার-রোগের অভিযোগ রুখতে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটছে স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত, প্রথমে যে হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়া হবে, সেখানেই তাঁর চিকিৎসা সম্ভব কি না, তা খতিয়ে দেখবেন অন্তত ২ জন চিকিৎসক। এরপর আলোচনা করে তাঁরা ঠিক করবেন রোগীকে রেফার করা হবে কি না। যদি রেফার করতেই হয়, তাহলে তার আগে রোগীকে স্থিতিশীল করার মতো চিকিৎসা পরিষেবা দিতেই হবে। একই সঙ্গে যে হাসপাতালে রেফার করা হচ্ছে, সেখানে বেড নিশ্চিত করার ব্যবস্থাও করে দিতে হবে।

এছাড়া ঠিক হয়েছে, চিকিৎসকদের ডিউটি রস্টার অনলাইনে তৈরি করে, তা হাসপাতালের আউটডোর, এমার্জেন্সি এবং নোটিস বোর্ডে টাঙাতে হবে। সব স্তরের হাসপাতালে চিকিৎসা পরিষেবা ঠিকঠাক দেওয়া হচ্ছে কি না, সেদিকে নজর রাখবে জেলা এবং রাজ্যস্তরের নজরদারি দল।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget