এক্সপ্লোর

NRS Medical College: মাত্র একজন চিকিৎসক নিয়ে চলছে পরিষেবা, সঙ্কটে এনআরএস মেডিক্যালের গ্যাসট্রোএন্টেরোলজি বিভাগ

NRS Medical College: এনআরএসের গ্যাসট্রোএন্টেরোলজি বিভাগের একমাত্র চিকিত্সক স্বাস্থ্য ভবনে চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁর একার পক্ষে এতজন রোগীর চিকিত্সা পরিষেবা দেওয়া সম্ভব নয়।

সন্দীপ সরকার, কলকাতা: শহরের প্রথম সারির সরকারি মেডিক্যাল কলেজের তালিকায় রয়েছে এনআরএস। আর সেখানেই প্রকাশ্যে চূড়ান্ত অব্যবস্থার ছবি। চরম সঙ্কটে ধুঁকছে এনআরএস মেডিক্যাল কলেজের (NRS Medical College) গ্যাসট্রোএন্টেরোলজি বিভাগ। এতদিন ২ জন চিকিত্সককে নিয়ে চলছিল। একজনকে বদলি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College)।

এনআরএসের গ্যাসট্রোএন্টেরোলজি (Gastroenterology Department) বিভাগের একমাত্র চিকিত্সক স্বাস্থ্য ভবনে চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁর একার পক্ষে এতজন রোগীর চিকিত্সা পরিষেবা দেওয়া সম্ভব নয়। চিকিত্সক-সঙ্কটে বর্তমানে একদিন আউটডোর চলে। আউটডোরে দৈনিক ৬০০-র বেশি রোগী আসেন। এ ছাড়াও রয়েছে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিত্সা। এই পরিস্থিতিতে কার্যত বন্ধ হওয়ার মুখে এনআরএসের গ্যাসট্রোএন্টেরোলজি বিভাগ। চরম দুর্ভোগে রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আরও পড়ুন: Municipal Election 2022 : শ্রীরামপুর ও দক্ষিণ দমদম, আজ রাজ্যের ২টি বুথে পুনর্নির্বাচন

উল্লেখ্য এর আগও একই ছবি দেখা সামনে আসে খাস কলকাতা মেডিক্যালেও। ধুঁকছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগ। সেখানে চিকিৎসক মাত্র ২ জন। অপারেশন করার পাশাপাশি তাঁদেরই সামলাতে হয় আউটডোর।  সমস্যায় রোগী ও তাঁদের পরিজনরা। চিকিৎসক নিয়োগের জন্য স্বাস্থ্যভবনের কাছে আবেদন করেছে কর্তৃপক্ষ। ভয়ঙ্কর করোনা আবহে বাড়ির ছোটদের নিয়েও যখন সবার দুশ্চিন্তা, তখন উদ্বেগের এক অন্য ছবি ধরা পড়ল খাস কলকাতায়। ১৯৪৬ সালে, ভারতের প্রথম পেডিয়াট্রিক সার্জারি বিভাগ চালু হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

কিন্তু বর্তমানে চিকিৎসকের অভাবে ধুঁকছে হাজার হাজার শিশুর ভরসা এই গুরুত্বপূর্ণ বিভাগ। অবসর, বদলি-সহ বিভিন্ন কারণে, কলকাতা মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগে কমতে কমতে চিকিৎসকের সংখ্যা এসে দাঁড়িয়েছে ২-এ। তাঁদের মধ্যে একজন বিভাগীয় প্রধান এবং অন্যজন রেসিডেন্ট মেডিক্যাল অফিসার (RMO)। হাসপাতাল সূত্রে খবর, দু’জনকেই আউটডোরে বসতে হয়, সেই সঙ্গে করতে হয় অপারেশন। যেখানে একসময় ৬ দিন আউটডোর খোলা থাকত, সেখানে এখন খেলা থাকে ২ দিন। এক  অসুস্থ শিশুর বাবা গোপাল রায় বলেন, এখন তো সোমবার ও বৃহস্পতিবার আউটডোর খোলে। আবার বৃহস্পতিবার আসতে হবে। 

রোগীর পরিবারের লোকজনের অভিযোগ, অবস্থা এতটাই খারাপ যে মাঝে মাঝে তো একজন চিকিৎসক আউটডোরে থাকলে, অপারেশন করার কেউ থাকে না। রোগীর আত্মীয় প্রশান্ত মণ্ডল বলেন, "ডাক্তাররা বিরক্ত হয়ে পড়ছেন। ৫ জনের জায়গায় দুজন আছেন। একজনের জায়গায়২ জন আছে, একজনই আউটডোরে যাচ্ছেন, তিনিই অপারেশন করছেন।" 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget