এক্সপ্লোর

Bomb Recovery: ভাঙড়ে মাঠ থেকে উদ্ধার বোমা, একটু দূরেই বাড়ি বিধায়কের

Bhangar Bomb: আইসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির ভাড়াবাড়ির অদূরে চাষের জমি থেকে উদ্ধার হয়েছে ১১টি তাজা বোমা।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ফের জেলায় বোমা উদ্ধার। ফের ভাঙড়। প্রায়শই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা, বোমা উদ্ধারের ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। এবার সেখানে ফের মিলল বোমা। সেটাও বিধায়কের বাড়ির কাছেই। আইসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির ভাড়াবাড়ির অদূরে চাষের জমি থেকে উদ্ধার হয়েছে ১১টি তাজা বোমা।

ভরা পৌষে বাংলায় জাঁকিয়ে শীতের দেখা না মিললেও, উত্তাপের কোনও কমতি নেই। ডিসেম্বরেই ফের মিলল বোমা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাশীপুর থানা এলাকা থেকে আবার উদ্ধার হল তাজা বোমা। ভোগালি এলাকার পর এবার সোমনাথ কলোনি। 

চাষের জমি থেকে মিলেছে বোমা। পাশে রাখা একটি ব্যাগের মধ্যেও বোমা ছিল। তা দেখে পুলিশের অনুমান, চাষের জমিতে বোমা বাঁধা হচ্ছিল। সোমনাথ কলোনির যে এলাকা থেকে ১১টি তাজা বোমা উদ্ধার হয়েছে, তার অদূরেই একটি বাড়িতে ভাড়া থাকেন ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। 

শুরু তরজা:
বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র চেহারা নিয়েছে। ৫ মিনিটের জন্য আইন তুলে নিলে ভাঙড় থেকে আইএসএফকে সাফ করে দেওয়া হবে। সম্প্রতি এমনই হুঁশিয়ারি দিতে শোনা যায় যুব তৃণমূলের ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ বণিককে। সেই প্রসঙ্গ তুলে শাসক শিবিরকে নিশানা করেছেন আইএসএফ বিধায়ক। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, 'কিছুদিন আগেই ভাঙড়ে তৃণমূলের জনসভা থেকে ঘোষণা ৫ মিনিটের জন্য পুলিশ তুলে নিলে আইএসএফকে মুছে দেবে। মনে হয় কালীঘাটের অর্ডার আসায় প্রস্তুতি নিচ্ছে। বোম, গুলি, পিস্তল মজুত করছে। পুলিশ তুলে নেবে। আমি যেখানে থাকি তার এত কাছে বোমা উদ্ধার। যে রাস্তা দিয়ে আসি, তার কাছেই কেন বোমা উদ্ধার?' দক্ষিণ ২৪ পরগনার যুব তৃণমূল জেলা সম্পাদক হাকিমুল ইসলাম বলেন, 'নওশাদ যে বাড়িতে বাড়া থাকেন তার একশো মিটার দূরে আজ বোমা উদ্ধার। এলাকা দখলের জন্য আইএসএফের সন্ত্রাস। তীব্র ধিক্কার জানাই।' ডিসেম্বরের গোড়ায় ভাঙড়ের নাটাপুকুর এলাকায় বাড়ির ভিতরে বোমা তৈরির কারখানার হদিশ মিলেছিল। উদ্ধার হয় প্রচুর পরিমাণ বোমার মশলা, সরঞ্জাম। হাকিমুল বলেন, 'এর আগে দেখেছেন ভাঙড়ে যত বোমা বনদুক উদ্ধার সব আইএসএফের কর্মী ও নেতাদের বাড়ি থেকে উদ্ধার। পুলিশ যাদের গ্রেফতার করেছে সবাই আইএসএফের কর্মী নেতা।' পাল্টা নওশাদ সিদ্দিকি বলেন, 'আইএসএফকে, আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা। ইতিপূর্বে যার বাড়ি থেকে এত এত বোমা মশলা উদ্ধার, ৫০০ বোমা বানাতে পারবে, সবই তৃণমূলের বন্ধু।'

আরও পড়ুন: কখন পৌঁছবে এনজেপি? কোন স্টেশনে কতক্ষণ দাঁড়াবে বন্দে ভারত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget