এক্সপ্লোর

Durgapur Incident: 'ওর শারীরিক-মানসিক স্বাস্থ্য খুবই সঙ্কটজনক', দুর্গাপুরের নির্যাতিতাকে দেখে বেরিয়ে মমতাকে তুলোধনা ওড়িশার বিজেপি সাংসদের

Paschim Burdwan News: দুর্গাপুর 'গণধর্ষণ'-কাণ্ডে তোলপাড় রাজ্য। প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। ঘটনার চার দিন পরেও এনিয়ে তুঙ্গে চাপানউতোর জারি রয়েছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী নির্যাতিতাকে দেখে মমতার মন্তব্যের সমালোচনা করেন।
  • তিনি জানান, নির্যাতিতা অনুমতি নিয়েই রাতে হাসপাতালে গিয়েছিলেন।
  • মুখ্যমন্ত্রী অপরাধীকে বাঁচাতে বা সত্যি লুকাতে মিথ্যা বলছেন।
  • দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে বিজেপি প্রতিনিধি দল নির্যাতিতার সঙ্গে দেখা করতে আসে।

দুর্গাপুর : দুর্গাপুরে IQ সিটি হাসপাতালে নির্যাতিতাকে দেখে বেরোলেন ওড়িশার বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী। সেখানে থেকে বেরিয়ে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রশ্ন তুললেন, "এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কোনও মুখ্যমন্ত্রীর কাছে আশা করা যায় কি ?" জানালেন নির্যাতিতার শারীরিক পরিস্থিতির কথাও। বিজেপি সাংসদ বলেন, "বিষয়টি খুব অযত্নে দেখেছেন মমতাদিদি। উনি বলছেন রাতে কেন গেছে ? সাড়ে ১২টায় কেন গেছে ? সাড়ে ১২টায় কই বেরিয়েছে ? আমি তো হাসপাতালে জিজ্ঞাসা করলাম। মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট বললেন, ৮টা নাগাদ গিয়েছিল। ১০টা পর্যন্ত বাইরে আসা-যাওয়ার অনুমতি আছে। অর্থাৎ, অনুমতি থাকা সময়ের মধ্যেই গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা বলার কী কারণ ? অপরাধীকে সুরক্ষা দেওয়ার জন্য ? সত্যি লুকানোর জন্য ? কয়েক মাস আগে আর জি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছিল। এখন এই মেয়েটিকে চার-পাঁচজন বদমাস ধর্ষণ করে, ওকে মেরে দিতে পারত। এখন ওর শারীরিক-মানসিক স্বাস্থ্য খুবই সঙ্কটজনক। এই ধরনের ঘটনার যত নিন্দা করা যায় ততই কম হবে। এটা অত্যন্ত ঘৃণ্য, নিন্দনীয়, জঘন্য, পৈশাচিক ঘটনা। এতে মমতাদিদির রক্ত গরম হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু, উনি এত অসতর্কভাবে বলে দিলেন, রাতে কেন গিয়েছিল ? ওড়িশায় তো এমন হয়। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কোনও মুখ্যমন্ত্রীর কাছে আশা করা যায় কি ?" BJP MP Pratap Chandra Sarangi 

দুর্গাপুর 'গণধর্ষণ'-কাণ্ডে তোলপাড় রাজ্য। প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। ঘটনার চার দিন পরেও এনিয়ে তুঙ্গে চাপানউতোর জারি রয়েছে। ওড়িশার মহিলা কমিশনের পর আজ দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে আসে বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী-সহ বিজেপির একটি প্রতিনিধি দল। কিন্তু, IQ সিটি হাসপাতালে ঢোকার মুখে গেটেই ব্যারিকেড করে আটকে দেওয়া হয় তাঁদের। ওড়িশা থেকে হাসপাতালে নির্যাতিতার সঙ্গে দেখা করতে আসেন বিজেপির প্রায় ৩৫ জনের প্রতিনিধি দল। তাতে বালেশ্বরের সাংসদ ছাড়াও, মহিলা মোর্চার সদস্য-সহ অন্য প্রতিনিধিরা ছিলেন। কিন্তু, নির্যাতিতার সঙ্গে বিজেপি সাংসদকে দেখা করতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে প্রাথমিকভাবে। তাঁদের হাসপাতালে ঢুকতে না দেওয়ায় সেখানে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কাতর্কি, ধস্তাধস্তি শুরু হয়ে যায় প্রতিনিধি দলের সদস্যদের। তীব্র উত্তেজনা ছড়ায়। দীর্ঘ টানাপোড়েনের পর সাংসদ-সহ ১০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয় হাসপাতালের তরফে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
Bus Accident: চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী
চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী
TMC News : NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget