এক্সপ্লোর

Mamata Banerjee: মৃতের সংখ্যায় সংশোধন, ওড়িশা সরকার বলছে ২৭৫, মমতার প্রশ্ন, “আমাদের বাড়ছে, ওদের কমছে কী করে?”

Odisha Train Accident: রবিবার রাত ৯টা পর্যন্ত শুধুমাত্র বাংলার মৃত্যুসংখ্যা বেড়ে ৮৬ হয়েছে। এ দিন দুপুর পর্যন্ত তা ছিল ৬২।

কলকাতা: রেলমন্ত্রীর সঙ্গে দুর্ঘটনাস্থলেই মতবিরোধ বেধেছিল তাঁর। সরকারি মৃতের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee)। রবিবার ফেরে সরকারি পরিসংখ্যানের বাস্তবতা বিয়ে প্রশ্ন তুললেন তিনি। মমতার প্রশ্ন, "রাজ্য থেকে যাওয়া মানুষের মৃত্যু যখন বাড়ছে, সরকারি পরিসংখ্যান সেখানে কমছে কি করে?" (Odisha Train Accident)

রবিবার রাত ৯টা পর্যন্ত শুধুমাত্র বাংলার মৃত্যুসংখ্যা বেড়ে ৮৬ হয়েছে। এ দিন দুপুর পর্যন্ত তা ছিল ৬২। বিকেলে সাংবাদিক বৈঠক করে এই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলেন মমতা। বলেন, "আমাদের রাজ্য থেকেই ৬১ জনের মৃত্যুর খবরে সিলমোহর পড়েছে। ১৮২ জনকে শনাক্ত করা যায়নি এখনও পর্যন্ত। অনেকে নিখোঁজও রয়েছেন। আমাদের বাড়ছে, আর ওদের কমছে কী করে?" (Odisha Death Toll)

মৃতের সংখ্যা নিয়ে শনিবারই প্রশ্ন তুলেছিলেন মমতা। বালেশ্বরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে সেই নিয়ে প্রকাশ্যে মতবিরোধও বাধে তাঁর। রেলমন্ত্রী আগের দিনের পরিসংখ্যান দিচ্ছেন বলে দাবি করেন মমতা। এখনও উদ্ধারকার্য সম্পন্ন হয়নি বলে মন্তব্য করেন। তাতে আপত্তি জানান রেলমন্ত্রী। তাতে মমতা জানান, সরকারি পরিসংখ্যান ওটা। এ দিন ফের তা নিয়ে সরব হন মমতা।

আরও পড়ুন: Mamata Banerjee: “আমি করে দিয়ে এসেছিলাম, আজ সেই দুরন্তের কী হাল, রেলটাকে বেচার জন্য রেখে দিয়েছে”, আক্রমণে মমতা

উল্লেখ্য, রবিবার সন্ধে পর্যন্তও বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল ৩০০ ছুঁইছুঁই। সংখ্যাটা ঘোরাফেরা করছিল ২৮৮ থেকে ২৯৫-এর মধ্যে। কিন্তু রাতে সরকারি ভাবে সেই পরিসংখ্যান সংশোধন করা হয়। জানানো হয়, ২৮৮ বা ২৯৫ নয়, ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছেন ২৭৫ জন। আহত হয়েছেন ১১৭৫ জন। হাসপাতাল থেকে ৭৯৩ জন ছাড়াও পেয়ে গিয়েছেন।

এদিন রাাতে সংশোধিত মৃত্যুসংখ্যা প্রকাশ করেন ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা। সোরো, বালেশ্বর, কটক এবং ভদ্রকের বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানান তিনি। জানান, মৃতদের মধ্যে ৮৮ জনকে শনাক্ত করা গিয়েছে। তার মধ্যে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে ৭৮ জনের। এখনও ১৮৭ জনকে শনাক্ত করা যায়নি।

রেলের তরফে জানানো হয়েছে, আহত সমস্ত যাত্রীকে উদ্ধার করা গিয়েছে। আহতদের চিকিৎসায় ১০০-র বেশি মেডিক্যাল টিম, ২০০-র বেশি অ্যাম্বুল্যান্স রয়েছে। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল হয়েছে ৩৩টি ট্রেন, ৩৬টি ট্রেনের রুট বদল। যত দ্রুত সম্ভব, ধ্বংসস্তূপ সরিয়ে রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান রেলমন্ত্রী।

রেলের তরফে জানানো হয়েছে, আহত সমস্ত যাত্রীকে উদ্ধার করা গিয়েছে। আহতদের চিকিৎসায় ১০০-র বেশি মেডিক্যাল টিম, ২০০-র বেশি অ্যাম্বুল্যান্স রয়েছে। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল হয়েছে ৩৩টি ট্রেন, ৩৬টি ট্রেনের রুট বদল। যত দ্রুত সম্ভব, ধ্বংসস্তূপ সরিয়ে রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান রেলমন্ত্রী।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget