এক্সপ্লোর

Mamata Banerjee: “আমি করে দিয়ে এসেছিলাম, আজ সেই দুরন্তের কী হাল, রেলটাকে বেচার জন্য রেখে দিয়েছে”, আক্রমণে মমতা

Odisha Train Accident: রবিবার সাংবাদিক বৈঠক করে রেলের দুরাবস্থা নিয়ে মুখ খোলেন মমতা।

কলকাতা: রেলমন্ত্রী থাকাকালীন ট্রেনে দুর্ঘটনা প্রতিরোধী যন্ত্র তৈরিতে উদ্যোগী হন তিনি, শনিবার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েই জানিয়েছিলেন বাংলার মুথ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালেন তিনি। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার শুধু বড় বড় বুলি আওড়ায়, কাজের কাজ কিছু করে না বলে এ দিন মন্তব্য করলেন মমতা (Odisha Train Accident)। 

রবিবার সাংবাদিক বৈঠক করে রেলের দুরাবস্থা নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বলেন, "আমি  যখন রেলমন্ত্রী ছিলাম, নতুন প্রযুক্তির সিগনাল ছিল না। আনম্যান্ড লেভেল ক্রসিংই ছিল বেশি। সিগনাল পাল্টাই আমরা, নতুন প্রযুক্তি বসাই, পাল্টাই টেলিকম ব্যবস্থা। দুর্ঘটনা প্রতিরোধী যন্ত্র বসাই আমরা। প্রায় ৪০০ লেভেল ক্রসিংয়ে কর্মী মোতায়েন করি।"

রেলের পরিকাঠামো নিয়ে কেন্দ্রকে বিঁধে মমতা বলেন, "রেলের জন্য কিছু করেনি এই সরকার। রেলটাকে জলাঞ্জলি দিয়েছে। আমি দুরন্ত করে দিয়ে এসেছিলাম। সেই দুরন্তের আজ কী হাল করেছে! বন্দেভারত করেছে। নাম ভাল। সে নিয়ে কোনও বিতর্ক নেই। কিন্তু দেখতে পাচ্ছেন কী হচ্ছে। মাথার উপর বাজ পড়ে গেল। দমবন্ধ অবস্থায় বসে রইলেন যাত্রীরা। পচা খাবার খেয়ে কাটালেন। বন্দেভারতের ইঞ্জিনটা কোথায় তৈরি, খুঁজে বের করুন দেখি!"

আরও পড়ুন: Mamata Banerjee: দুর্ঘটনায় আহত হননি, কিন্তু ট্রমায় রয়েছেন, তাঁদের জন্যও আর্থিক সাহায্যের ঘোষণা মমতার

রেলের ভূমিকা নিয়ে গতকালই সরব হন মমতা। বালেশ্বরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সামনেই রেলের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে মন্তব্য করেন। ট্রেনে কেন দুর্ঘটনা প্রতিরোধী যন্ত্র ছিল না, প্রশ্ন তোলেন। এমনকি মৃতের সংখ্যা নিয়েও দু'জনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ দিন সেই প্রসঙ্গে মমতা বলেন, "আমি একটিও বাজে কথা বলিনি। যতটা বলার ছিল বলেছি। অনেক বলতে পারতাম। তিন বছর ছিলাম। বাড়তি দাবি-দাওয়া নিয়ে সাত-আটটা বাজেট করেছি। রেল আমার হাতের তালুর মতো চেনা। কাল তো হাঁটতে গিয়ে ধাক্কা খাচ্ছিলাম। মানে রক্ষণাবেক্ষণ নেই। মাঝে মাঝে পাথর পাল্টাতে হয়। কিন্তু তা হয়নি। সিগনাল নেই। ভগবানের দয়ায় চলছে।"

রেল বাজেটও উঠিয়ে দেওয়া হয়েছে বলে এ দিন ফের মুখ খোলেন মমতা। বলেন, "রেলভবনও ভেঙে দেওয়া হয়েছে। আগে আমি রেলের এমপ্লইজ ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রাখতাম। এখন তো কথা বলতে ভয় পায়। রেলকে বেচার জন্য রেখে দেওয়া হয়েছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার

ভিডিও

BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget