এক্সপ্লোর

Mamata Banerjee : 'যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চূড়ান্ত শাস্তি হোক' : মমতা

Coromandel Express Accident : ট্রেন দুর্ঘটনায় মোট মৃত বেড়ে হয়েছে ২৮৮। ওড়িশার বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি বহু মানুষ।

কলকাতা : "যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চূড়ান্ত শাস্তি হোক।" বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আজ ফের একবার ট্রেন দুর্ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

বালেশ্বর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে আজ চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ট্রেন দুর্ঘটনায় এরাজ্যে মৃতের সংখ্যা ১০৩। তার মধ্যে ৮৬ জনের মৃতদেহ পাওয়া গেছে। তবে, ট্রেন দুর্ঘটনায় মোট মৃত বেড়ে হয়েছে ২৮৮। ওড়িশার বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি বহু মানুষ। মর্গে বেওয়ারিশ মৃতদেহের স্তূপ। ৮৩টি দেহ এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যসচিব। কিন্তু, কীভাবে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে ? অন্তর্ঘাত নাকি গাফিলতি ? কীভাবে মেন লাইনের ট্রেন ঢুকল লুপ লাইনে ? রিলে রুমেই কি রহস্যের চাবিকাঠি ? উত্তরের খোঁজে সিবিআই তদন্তে নেমেছে।

যদিও তা নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছেন মমতা। তিনি আজ বলেন, "ক্রিমিনাল কেস হলে তো সিবিআই কিছু করবে। পুলওয়ামা দেখেননি। তখনকার রাজ্যপাল কী বলে দিয়েছেন । আজকেও ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য, দুর্ঘটনার প্রকৃত তদন্ত হল না। সব সাফা হয়ে গেল ! কোনও প্রমাণ নেই।" 

এই ইস্যুতে কেন্দ্রকেও একহাত নেন। মমতা বলেন, "আমি চাই, সত্যিটা বেরিয়ে আসুক। সকাল থেকে সিবিআইকে পাঠিয়ে দিয়েছে দিল্লি। কলকাতার ১৪টা থেকে ১৬টা পুরসভায় ঢুকে গেছে। নগরান্নয়নে ঢুকে গেছে। এবার কি বাথরুমেও ঢুকবে নাকি ? জিজ্ঞাসা করুন। ওয়াশরুমেও ঢুকবে এখন ? ওইটুকুই বাকি আছে। এসব করে এত বড় দুর্ঘটনা ধামাচাপা দেওয়া যায় না। " 

এদিকে, কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্ট দেওয়ার আগেই সিবিআই তদন্তের ঘোষণা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে একাধিক বিরোধী রাজনৈতিক দল। রেলওয়ে সেফটি কমিশন (Railway Safety Commission) থাকতে কেন CBI-কে তদন্তভার দেওয়া হচ্ছে ? এনিয়ে আগেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী জ্ঞানেশ্বরীর প্রসঙ্গ টেনে আনতেও ভোলেননি।

তবে, ট্রেন দুর্ঘটনার পর যাবতীয় টানাপোড়েনের মধ্যেই এবার ট্র্যাকে ফিরল করমণ্ডল এক্সপ্রেস। আজ দুপুরে নির্ধারিত সময়ের ঠিক পাঁচ মিনিট পরে দুপুর ৩.২৫-এ শালিমার স্টেশন থেকে ছাড়ে চেন্নাইগামী করমণ্ডল। এখনও ৪০-৫০ জন নিখোঁজ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হতাহতদের পরিবারের হাতে তুলে দেন আর্থিক সাহায্যের চেক।

আরও পড়ুন ; "রেলে ৫০ কোটি টাকা খরচ করলে এত মানুষের প্রাণ যেত না", সেন্ট্রাল ভিস্তার প্রসঙ্গ টেনে খোঁচা অভিষেকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget