এক্সপ্লোর

Odisha Train Derail : তীব্র ঝাঁকুনি ! ট্রেন থেকে ভয়ে ঝাঁপিয়ে পড়াটাই কি কাল হল? ওড়িশায় ট্রেন-দুর্ঘটনায় শেষ বাংলার ছেলে

রবিবার, মায়ের চিকিৎসা করিয়ে ফেরার পথেই ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল ছেলের। নাম শুভঙ্কর রায়। বয়স মাত্র ২২।

অরিন্দম সেন, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : মায়ের হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। নিয়ম করে প্রায়ই ব্যাঙ্গালোরে যেতে হত চেকআপ করাতে। রবিবার, মায়ের চিকিৎসা করিয়ে ফেরার পথেই ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল ছেলের। নাম শুভঙ্কর রায়। বয়স মাত্র ২২। বাড়ি আলিপুরদুয়ার পুরসভার ৪ নং ওয়ার্ডের মধ্যপাড়ায়। বাড়ির একমাত্র ছেলের মৃত্যুর খবর পেতেই কার্যত শোকে পাথর গোটা পরিবার।

কীভাবে দুর্ঘটনা                 

রবিবার সকাল ১১টা ৫৪ নাগাদ কটক পরিয়ে নেরগুন্ডি স্টেশনের কাছেই লাইনচ্যুত হয়ে যায় বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি বগি। কোনও মতে ট্রেন থেকে নেমে ছেলেকে খুঁজতে পাগলের মতো ছুটে বেড়ান মা।  কিন্তু কোথাও পাননি তাঁকে। দুর্ঘটনার খবর মিলতেই সেখানে পৌঁছন ইস্টকোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার, খুড়দা রোডের ডিআরএম সহ রেলের একাধিক শীর্ষকর্তা। দুর্ঘটনাস্থলে পাঠান হয় অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও মেডিক্যাল রিলিফ ট্রেন। জেলা আধিকারিক জানিয়েছেন, যিনি মারা গিয়েছেন, তিনি আসলে ঝাঁপ দিয়েছিলেন বলেই মারা গিয়েছেন। বেশ কিছুক্ষণ পর, রেলের তরফে, শুভঙ্করের মৃত্যুর খবর যায় আলিপুরদুয়ার জেলা প্রশাসনে, সেখান থেকে তাঁর বাড়িতে।

পরিবারে আর কে কে                   

পরিবারের একমাত্র ছেলে ছিল শুভঙ্কর। মা, দুই পিসি ও কাকার পরিবারকে নিয়ে টানাটানির সংসার তাদের। তাঁর রোজগারেই চলত গোটা পরিবার। স্থানীয় এক স্টিল কোম্পানিই ছিল তাঁর আয়ের একমাত্র উৎস। কাকা থেকে পিসি, সকলেই জানাচ্ছেন, পুরো পরিবারটাই নির্ভর করত ওই যুবকের আয়ের উপর। এখন কী হবে, কী ভাবে জুটবে দুবেলা দুমুঠো, সেটাই ভেবে পাচ্ছেন না তাঁরা। 

গত সোমবার মাকে নিয়ে হার্টের চিকিৎসা করাতে বেঙ্গালুরুতে গিয়েছিলেন শুভঙ্কর।  সফলভাবে সেই কাজ মিটিয়ে, শনিবার ট্রেনে চাপেন তাঁরা। 
রবিবার সকালে, পরিবারের সঙ্গে ফোনেও কথা হয় মা-ছেলের। তারপর সকাল ১১টা ৫৪ নাগাদ এই দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত যুবকের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন স্থানীয় বিধায়ক থেকে জেলা প্রশাসন। এদিকে, ছেলের মৃতদেহ হাতে পাওয়ার অপেক্ষায় পরিবার।

ইতিমধ্যেই, গোটা ঘটনায় সর্বোচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। তদন্তের ভার দেওয়া হয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটির ওপর।                


সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget