এক্সপ্লোর

BJP: মোদি সরকারের নবম বর্ষপূর্তি, বিশেষ প্রচার অভিযানে নামছে গেরুয়া শিবির

কর্ণাটকে ভোটে হারার পরে, আগামী নির্বাচনগুলিতে জয়ের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি।

কলকাতা: তৃণমূলের হাতিয়ার যখন কেন্দ্রীয় বঞ্চনা। তখন, কেন্দ্রীয় প্রকল্প রূপায়নে তৃণমূল সরকারের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগকে হাতিয়ার করে আসরে নামছে বিজেপি। মোদি সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষ প্রচার অভিযানে নামতে চলেছে গেরুয়া শিবির। রাজ্য়ের পাশাপাশি, দেশজুড়ে ১ মাস ধরে চলবে এই প্রচার অভিযান। কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

আসরে নামছে বিজেপি: কর্ণাটকে ভোটে হারার পরে, আগামী নির্বাচনগুলিতে জয়ের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি। এক্ষেত্রে নরেন্দ্র মোদিকে মুখ করে কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য-প্রচারে ঝড় তুলতে চাইছে তারা। বাংলায় যখন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় জনসংযোগ যাত্রায় মোদি সরকারের বিরুদ্ধে প্রকল্প-বঞ্চনার অভিযোগ তুলছেন, ঠিক তখন গোটা দেশের মতো বাংলাতেও গরিব মানুষের মন জয়ে সেই প্রকল্পকেই হাতিয়ার করছে বিজেপি। তৃণমূল পরিচালিত রাজ্য় সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগকে অস্ত্র করে ময়দানে নামছে তারা।

২৬ মে অর্থাৎ বৃহস্পতিবার, মোদি সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষ প্রচার অভিযানে নামতে চলেছে গেরুয়া শিবির। দেশজুড়ে ১ মাস ধরে চলবে এই প্রচার অভিযান। বাংলায় পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি ভোটমুখী বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে এই প্রচার অভিযানকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বিজেপি। তৃণমূলের জনসংযোগ যাত্রায় যেমন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হচ্ছেন অভিষেক,তখন বাংলায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রূপায়নে তৃণমূল সরকারের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগকে তুলে ধরবে বিজেপি। ৩০ মে থেকে ৩০ জুন, একমাসব্যপী এই কর্মসূচিতে বিভিন্ন লোকসভায় বৈঠক করবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এদিকে সোমবার বাঁকুড়া ফের জনসংযোগ যাত্রায় নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ৪ দিনের মাথায় শুরু হচ্ছে বিজেপির জনসম্পর্ক অভিযান।

ধর্না মহিলা তৃণমূল কংগ্রেসের: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এবার উত্তরবঙ্গে ধর্না মহিলা তৃণমূল কংগ্রেসের। কলকাতার পর এবার শিলিগুড়িতে ধর্না কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেসের। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে প্রধান ইস্য়ু হয়ে উঠেছে দুর্নীতি এবং কেন্দ্রীয় বঞ্চনা। বিজেপি যখন দুর্নীতির অভিযোগে ভর করে তৃণমূলকে নিশানা করছে, তখন তৃণমূল আবার শান দিচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে। আগামীকাল থেকে শিলিগুড়িতে ৩২ ঘণ্টার ধর্না কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেস। কাল সকাল ১০টা থেকে ২৩ তারিখ সন্ধে ৬টা পর্যন্ত ধর্না কর্মসূচি। কেন্দ্রের বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে মহিলা তৃণমূলের ধর্না কর্মসূচি।             

আরও পড়ুন: Vastu Tips : বাড়ির মূল দরজায় রাখুন এই জিনিসগুলি, ধনদেবী লক্ষ্মীর মিলবে দেখা


সেরা শিরোনাম

Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget