এক্সপ্লোর

Murshidabad News: নদী গর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি, ফের ভাঙন আতঙ্ক মুর্শিদাবাদে

Erosion: সামশেরগঞ্জে গঙ্গায় (Ganges) ভয়াবহ ভাঙন (Erosion)। তলিয়ে গেল একাধিক বাড়ি। শিবপুর (Shibpur) গ্রামজুড়ে এখন শুধুই সব হারানোর হাহাকার।

রাজীব চৌধুরী, সামশেরগঞ্জ: ভাঙন (Erosion) আতঙ্ক অব্যাহত মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে। প্রতাপগঞ্জের পর এবার নতুন করে ভাঙন শুরু হয়েছে শিবপুর (Shibpur) এলাকায়। বুধবার সকালে চোখের নিমেষে নদী গর্ভে তলিয়ে যায় শিবপুরের বেশ কয়েকটি বাড়ি। ভাঙন আতঙ্কে ঘরছাড়া বহু পরিবার। বর্তমানে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের সদস্যের আশ্রয়স্থল চাচন্ডো নিম্ন বুনিয়াদি প্রাইমারি স্কুল।

ভাঙন আতঙ্ক অব্যাহত মুর্শিদাবাদে: সামশেরগঞ্জে গঙ্গায় (Ganges) ভয়াবহ ভাঙন (Erosion)। তলিয়ে গেল একাধিক বাড়ি। শিবপুর (Shibpur) গ্রামজুড়ে এখন শুধুই সব হারানোর হাহাকার। বিপজ্জনক পরিস্থিতিতে, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা এখন ভিটে ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করছেন। আরও বেশ কিছু বাড়ি যে কোনও সময়ে তলিয়ে যাওয়ার আশঙ্কা। বিপজ্জনক পরিস্থিতিতে আতঙ্কিত মানুষজন।

অসহায় পরিস্থিতি নদী পাড়ের বাসিন্দাদের:  বর্ষা আসে বর্ষা যায়, কিন্তু মানুষের যন্ত্রণা মেটে না। এবছরও ভাঙনের কবলে অসহায় পরিস্থিতি নদী পাড়ের বাসিন্দাদের। লাগাতার ভাঙন হচ্ছে। যা নিয়ে ক্ষোভ জন্মেছে অসহায় মানুষদের মনে। এদিন সকালে গঙ্গায় হুড়মুড়িয়ে ভেঙে যায় একাধিক বাড়ি। শিবপুরে ভাঙন আতঙ্কে ঘরছাড়া তারা মণ্ডল, বিপদ সিংহ।  নদী পাড়ের অন্য বাড়িগুলিও পড়ে যাওয়ার আশঙ্কায। ইতিমধ্যেই বাড়ি ভেঙে যতটুকু সম্বল বাঁচানো যায়, সেই আশায় রয়েছেন গ্রামবাসীরা। সকাল থেকে এলাকায় উঠছে কান্নার রোল। সাংবাদ মাধ্যমকে দেখে কার্যত কান্নায় ভেঙে পড়েন সেখানকার বাসিন্দারা। ভাঙন মোকাবিলায় স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন গ্রামের মানুষ। ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারকে প্রাথমিক বিদ্যালয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভাঙন আতঙ্ক যেন কাটছেই না। বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতাপগঞ্জ গ্রামে গঙ্গা ভাঙ্গন শুরু হয় গতকাল সকাল থেকে। ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে দুটি বাড়ি। আরও বেশ কিছু বাড়ি যে কোনও সময়ে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সেখানেও। একদিকে জলপাইগুড়ির বানারহাট, অন্যদিকে মালদার রতুয়া, ভাসছে গ্রামের পর গ্রাম। রাতভর টানা বৃষ্টি হয়েছে ভুটান পাহাড় ও ডুয়ার্সে। ফুঁসছে ডুডুয়া, জলঢাকা, কালুয়া, আংরাভাসা নদী। জলবন্দি হয়ে পড়েছে দেড়শোরও বেশি পরিবার। টানা বৃষ্টি ঘুম কেড়েছে মালদার রতুয়ার বাসিন্দাদেরও। রবিবারই বিপদসীমা পেরিয়েছে গঙ্গা। পাল্লা দিয়ে বাড়ছে ফুলহারের জলস্তরও। রুহিমারি, গঙ্গারামটোলা, সম্বলপুর, কোতুয়ালি-সহ প্রায় ২০টি গ্রাম জলের তলায়। 

আরও পড়ুন: Baguiati Twin Murder: খুনের আগে বাইক শো-রুমে নিয়ে যাওয়া হয় ২ পড়ুয়াকে, কী ঘটে সেখানে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget