এক্সপ্লোর

Purba Medinipur: এক পুজোর দু'বার উদ্বোধন, পূর্ব মেদিনীপুরের ঘটনায় প্রকাশ্যে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'

TMC: এক পুজোর দু'বার উদ্বোধন। সেখানে তৃণমূল ‘বনাম’ তৃণমূল। ঘটনায় 'গোষ্ঠীদ্বন্দ্ব'-কটাক্ষ বিজেপির।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: গোটা বাংলা মেতেছে উৎসবের মরসুমে। তার মধ্যেও পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) পুজো উদ্বোধন (Durga Puja Inauguration) ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা (Political Tussle)। শাসকদলের নেতাদের হাতে একই পুজো উদ্বোধন হল দু’বার। গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।অভিযোগ মানতে নারাজ তৃণমূল (TMC)।

পুজো উদ্বোধনেও ‘রাজনীতি’!

পুজো একটাই। তার দু’বার করে উদ্বোধন। প্রথমবার উদ্বোধন করলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতি। ঘণ্টা দু’য়েক পরে আবার উদ্বোধন করলেন তৃণমূলেরই তিন বিধায়ক। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে পুজো উদ্বোধন ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

চতুর্থীর সন্ধেয় প্রথমে পুজো উদ্বোধন করতে যান নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তার কিছুক্ষণ পরই ফের একবার উদ্বোধন করেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, প্রাক্তন মন্ত্রী ও তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, এবং মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী।

এক পুজোর দু’বার উদ্বোধনে রাজনৈতিক তরজা

এক পুজোর দু'বার উদ্বোধন। সেখানে তৃণমূল ‘বনাম’ তৃণমূল। ঘটনায় 'গোষ্ঠীদ্বন্দ্ব'-কটাক্ষ বিজেপির। নন্দকুমার পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস সভাপতি দীননাথ দাস বলেন, 'আমাকে উদ্যোক্তারা ডেকেছিলেন, তাই আমি গিয়েছিলাম। ওঁরা অন্য অনুষ্ঠানে ছিলেন বলে নাকি তখন আসতে পারেননি।'

আরও পড়ুন: Weather Forecast: সপ্তমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বর্ষণ চলবে অষ্টমী-নবমীতেও

নন্দকুমারের পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস ও বিধায়ক সুকুমার দে’র দ্বন্দ্ব অবশ্য নতুন নয়। দীননাথ দাস নন্দকুমারে তৃণমূল ব্লক সভাপতি ছিলেন। সম্প্রতি তাঁকে সরিয়ে সভাপতি করা হয় শিবশঙ্কর বেরাকে। সেই নিয়ে রীতিমতো সাংবাদিক বৈঠক করে, স্বজনপোষনের অভিযোগে নন্দকুমারের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। 

অন্যদিকে, পুজোয় ফের নিম্নচাপের ভ্রুকুটি। ঘূর্ণাবর্তের (Weather Forecast) জেরে নিম্নচাপের কারণে সপ্তমী, অষ্টমী এবং নবমী দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তমীর দিন ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ ঘণ্টা এবং দুই মেদিনীপুরে (Weather Update)। অর্থাৎ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অষ্টমীর দিন পূর্ব ও পশ্চিমে মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। নবমীতে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের রবিবারের পর বৃষ্টি বাড়বে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Behala Bus Accident: দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Saugata Roy Meets Amit Shah: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget