এক্সপ্লোর

Weather Forecast: সপ্তমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বর্ষণ চলবে অষ্টমী-নবমীতেও

Weather Update: উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে শনিবার তৈরি হবে ঘূর্ণাবর্ত। রবিবার তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Weather Forecast: পুজোয় ফের নিম্নচাপের ভ্রুকুটি। ঘূর্ণাবর্তের (Weather Forecast) জেরে নিম্নচাপের কারণে সপ্তমী, অষ্টমী এবং নবমী দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তমীর দিন ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ ঘণ্টা এবং দুই মেদিনীপুরে (Weather Update)। অর্থাৎ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অষ্টমীর দিন পূর্ব ও পশ্চিমে মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। নবমীতে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের রবিবারের পর বৃষ্টি বাড়বে। মঙ্গলবার পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুঁড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে শনিবার তৈরি হবে ঘূর্ণাবর্ত। রবিবার তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আগামীকাল অর্থাৎ পয়লা অক্টোবর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছেন উষ্ণ-আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকে আকাশ পরিষ্কারই থাকবে। তবে কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২ তারিখ থেকে মূলত দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। ২, ৩, ৪ এবং ৫ অক্টোবর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুজোর মূল চারদিন সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে কার্যত ভাসতে চলেছে কলকাতা, তেমনই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। 

দেখে নেওয়া যাক আজ কলকাতার আবহাওয়া কেমন

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৮২ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,আগামিকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭ ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এবার পুজোয় আসল অসুর হতে পারে বৃষ্টি। নতুন জামা-কাপড় পরে পুজো দেখা কিংবা প্যাণ্ডেলে বসে আড্ডা মারার আনন্দ মাটি হতে পারে। উদ্বেগ আরও বাড়িয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বঙ্গোপসাগরের ওপর ষষ্ঠীর দিন তৈরি হবে ঘূর্ণাবর্ত। সপ্তমীর মধ্যে তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। যার জেরে পুজোয় বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

আরও পড়ুন- চরম আপেক্ষিক আর্দ্রতা, হাঁসফাঁস অবস্থা হুগলিতে, সম্ভাবনা বিক্ষিপ্ত বৃষ্টিরও

সেরা শিরোনাম

Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
Rekha Patra Ill: সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
Malda News: ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget