এক্সপ্লোর

Jalpaiguri News: গোয়ালঘরে বাইসন ! চক্ষু চড়কগাছ বাড়ির মালিকের, ভাইরাল ভিডিও

Bison Attack in Jalpaiguri : কৃষি জমিতে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন। আচমকাই গোয়ালঘরে ঢুকে পড়ে বাইসনটি। গবাদি পশুর সঙ্গে বাইসনকে দেখতে পেয়ে চক্ষু চড়কগাছ বাড়ির মালিকের।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : লাল কাপড় দেখাতেই তেড়ে আসছে ষাঁড় ! এমন ঘটনা স্পেনের অলিগলিতে আকচার। কিন্তু জলপাইগুড়িতে যে কী কারণে মেজাজ হারালেন একজন, তা ভাবার আগেই আহত ১। ভাইরাল সেই ভিডিও। যদিও এখানে ষাঁড় নয়, সাঁড়াশি অভিযান বাইসনের (Bison Attack in Jalpaiguri)।

 দাপিয়ে বেড়াচ্ছে বাইসন

কৃষি জমিতে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন। আচমকাই গোয়ালঘরে ঢুকে পড়ে বাইসনটি। গবাদি পশুর সঙ্গে বাইসনকে দেখতে পেয়ে চক্ষু চড়কগাছ বাড়ির মালিকের। এখানেই শেষ নয়, দ্রুত গতিতে ছুটে গিয়ে একজন গ্রামবাসীকে আহত করে ওই বাইসনটি। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। জানা গিয়েছে, বাইসনের হামলায় আহত ওই গ্রামবাসীর নাম ননী রায়। আহত ব্যাক্তি মাজিয়ালি গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বনারহাট ব্লকের নাথুয়া মাজিয়ালি বস্তিতে।

আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান সকলে

বাইসনটি গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছিল। মানুষের তারা খেয়ে একটি গোয়াল ঘরে ঢুকে পরে দলছুট বাইসনটি। এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে। আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান সকলে। এরপরেই খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের  কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাথুয়া রেঞ্জ এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের বনকর্মীরা। জলপাইগুড়ি থেকে ডাকা হয় ট্রাঙ্কুইলাইজার টিমকে।

কেন লোকালয়ে আচমকা ছুটে এল বাইসনটি ?

বনকর্মীদের প্রাথমিক অনুমান, পাশের গরুমারা জঙ্গল থেকে বাইসনটি বেরিয়ে আসতে পারে। যেহেতু প্রচন্ড গরম পড়েছে, তাই জল তেষ্টার কারণে অথবা খাবারের সন্ধানে বেরিয়ে পথভ্রষ্ট হয়ে লোকালয়ে চলে এসেছে বাইসনটি। তবে শেষ অবধি পাওয়া খবর, সকাল থেকে গ্রামে ৬ ঘন্টা তাণ্ডব চালানোর পর  গ্রামবাসীদের তাড়া খেয়ে জলঢাকা নদী পার হয়ে গরুমারা জঙ্গলে ফিরে যায় দলছুট ওই বাইসনটি।

আরও পড়ুন, নববর্ষের আগে পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ? হেরফের কোন শহরে ? 

গতবছর জুলাই মাসেও এমন ঘটনার সাক্ষী হয়েছিল জলপাইগুড়ি।জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে দুটি দলছুট বাইসন (Bison) তাণ্ডব চালিয়েছিল বলে খবর স্থানীয় সূত্রে খবর আসে। জলপাইগুড়ির মাল (Mal) ব্লকের মীনগ্লাস চা বাগানে এই ঘটনা ঘটেছিল। মাল নদী (Mal River) এবং গুড়জংঝোড়া চা বাগানে প্রথমে জোড়া বাইসন দেখা যায়। পরে সেদুটি ঢুকে পড়ে  মীনগ্লাস চা বাগানে। সেখানে শ্রমিক আবাসনের দিকে চলে গিয়েছিলে তারা। বাইসনের আক্রমণে এক মহিলা-হ দু জন জখম হয়েছিলেন সেবার। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বনদফতরের (Forest Department) কর্মীরা চা বাগানের শ্রমিক আবাসনে গিয়ে বাইসন দুটিকে কাবু করার চেষ্টা শুরু করেছিলেন। দীর্ঘক্ষণের চেষ্টায় একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করতে পেরেছিলেন বনকর্মীরা।

সেরা শিরোনাম

News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, একাধিক প্যান্ডেলে বাতিল করা হল VIP পাস, জারি হল নির্দেশিকা
দুর্গাপুজোয় মহাবিপর্যয়, একাধিক প্যান্ডেলে বাতিল করা হল VIP পাস, জারি হল নির্দেশিকা
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget